ইহুদি সত্তাকে ছিনিয়ে নিয়েছে ইসরাইল, অস্কারে গ্লিজার

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:৪১ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন ও গণহত্যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে দেখছেন বিশ্বের কোটি কোটি মানুষ। টিভি টকশো থেকে অস্কারের মঞ্চ, বাদ যাচ্ছে না গাজা প্রসঙ্গ। সবখানেই গভীর প্রভাব ফেলেছে এ গণহত্যা। 

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সোমবার রাতে বসেছিলো ৯৬তম অস্কার পুরস্কারের আসর। এদিন বুকে ফিলিস্তিনের প্রতীক (লাল পিন) নিয়ে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের লাল গালিচায় উপস্থিত হন অনেক শিল্পী। ‘আর্টিস্ট ফর সিজফায়ার’র প্রতিনিধিত্ব করে লাল পিন পরেছিলেন তারা।

যুদ্ধবিরতির প্রতীক (লাল পিন)।

চিত্রনাট্যের জন্য অস্কার বিজয়ী ফিল্ম 'অ্যানাটমি অফ এ ফল'-এর অভিনেতারা ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।

অন্যদিকে সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্রের জন্য অস্কার বিজয়ী 'দ্য ফেভারিট জোন' চলচ্চিত্রের পরিচালক জনাথন গ্লিজার বলেন, দখলদার ইসরাইল আমাদের ইহুদি সত্তাকে ছিনিয়ে নিয়েছে।

মার্কিন স্ট্যান্ড আপ কমেডিয়ান ও অভিনেতা রামি ইউসুফ

একইভাবে বিলি আইলিশ, আভা ডুভার্নে, মার্ক রাফেলো, রামি ইউসুফের মতো হলিউড তারকাদের অনেকেই গাজায় যুদ্ধবিরতির বুকে ফিলিস্তিনের প্রতীক নিয়ে লাল গালিচা অনুষ্ঠানে উপস্থিত হন। 

মার্কিন স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রামি ইউসুফ এক সাক্ষাৎকারে বলেন, আমরা অনতিবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতিসহ ফিলিস্তিনিদের নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তির দাবি জানাই। ইসরাইলি বোমা হামলা বন্ধ হলেই কেবল আলোচনা হতে পারে। 

 হাল্ক খ্যাত অভিনেতা ব্রুস ব্যানার।

এদিকে গতকাল অস্কার অনুষ্ঠান চলাকালে ফিলিস্তিন সমর্থকরা অনুষ্ঠান হলের বাইরে বিক্ষোভ করে এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেয়।

এ বিক্ষোভ দেখার পর হাল্ক খ্যাত অভিনেতা ব্রুস ব্যানার বলেন, গাজা ইস্যু সত্যিই অস্কারের মঞ্চ দখল করেছে। এসময় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানান তিনি।   

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর