ব্রাজিলে উচ্চ তাপমাত্রায় শতাধিক ডলফিনের মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১২:৩৩ পিএম

ব্রাজিলের আমাজনে শতাধিক ডলফিনের মৃত্যু হয়েছে। নজিরবিহীন খরা ও পানিতে অতিরিক্ত গরম এই মৃত্যুর কারণ বলে জানা গেছে। আমাজনের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ১০২ ডিগ্রি ফারেনহাইট।

ব্রাজিলের বিজ্ঞান মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত গবেষণা কেন্দ্র মামিরাউ ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, গত সাত দিনে লেক টেফেতে এসব মৃত ডলফিন পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটি জানায়, নজিরবিহীন খরা ও পানিতে অত্যধিক গরম এগুলোর মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। তাছাড়া এত সংখ্যক ডলফিনের মৃত্যু অস্বাভাবিক।

এই খবর ওই অঞ্চলের মানুষের কর্মকাণ্ড ও চরম খরার প্রভাব নিয়ে জলবায়ু বিজ্ঞানীদের উদ্বেগ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ঘটনার প্রধান কারণ শনাক্তের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, খরা ও অতিরিক্ত গরমই এর সঙ্গে সংযুক্ত।

আমাজন নদী বিশ্বের বৃহত্তম জলপথ। বর্তমানে সেখানে শুষ্ক মৌসুম চলছে। সেখানের আরও কিছু প্রাণী রেকর্ড-উচ্চ তাপমাত্রায় ভুগছে।

একাত্তর/পিএজে
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এখন এক অদ্ভুত ও চরম ঝুঁকিপূর্ণ মোড় নিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘস্থায়ী মার্কিন নৌ-অবরোধে পিষ্ট ইরান এখন মার্কিন যুদ্ধজাহাজ...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর