বিজেপির ১২ ঘণ্টার হরতালে সকাল থেকে উত্তপ্ত পশ্চিমবঙ্গ

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৪:৩৭ পিএম

পশ্চিমবঙ্গে বিজেপির ডাকা ১২ ঘণ্টার হরতালকে ঘিরে রাজধানীর কলকাতা শান্ত থাকলেও রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি-তৃণমূল ও পুলিশের সঙ্গে মারধরের খবর পাওয়া গেছে। এমন অবস্থায় বুধবার সকাল থেকেই অশান্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গ।

এদিন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস। ফলে সকাল থেকে হরতাল-অবরোধ আটকাতে রাজপথে নামে তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকরা। 

এদিকে বিজেপি কর্মীরা সকাল থেকে রাজ্যের বিভিন্ন রেল স্টেশন ও রাজপথ অবরোধ করে। সেখানে হাজির তৃণমূল ও পুলিশ।

এছাড়া মালদহ, বারাসাত, বনগাঁ, নদীয়া, দক্ষিণ দিনাজপুর, মানকুণ্ডু স্টেশন, ঘাটাল, কোচবিহার, ভাটপাড়া, কালিয়াগঞ্জ, কোন্নগর, আসানসোল, পূর্ব মেদিনীপুরে, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বালুরঘাট, হুগলি স্টেশনসহ বিভিন্ন জায়গায় সড়ক ও রেলপথ অবরোধ, পিকেটিং, মারধর, পুলিশের গ্রেপ্তারসহ বিভিন্ন ঘটনা ঘটেছে।

এর আগে মঙ্গলবার আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতা। আন্দোলনকারীদের আটকাতে হাওড়ার জায়গায় জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল। কিন্তু অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে অশান্ত হয় পরিস্থিতি। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের। 

পরে নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের এর অভিযোগ তুলে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টার হরতালের ডাক দেয় বিজেপি।পুলিশ বিজেপির হরতালকে অবৈধ ঘোষণা করে।

আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কলকাতা।

গত ৯ আগস্ট এই হাসপাতালেরই পোস্ট গ্র্যাজুয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় হাসপাতালের অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। ঘরে বাইরে চাপের মুখে পড়ে অবশেষে ঘটনার তিন দিন পর অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন তিনি। তবে সকালে পদত্যাগের পর বিকেলে তাকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদে নিয়োগ দেয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আর তারপর থেকে ন্যাশনাল মেডিক্যাল কলেজেও শুরু হয় বিক্ষোভ। 

শুক্রবার ডা. সন্দীপ ঘোষকে আটক করে সিবিআইয়ের আঞ্চলিক দপ্তর কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই চলে টানা জিজ্ঞাসাবাদ।

কলকাতা পুলিশ ও গণমাধ্যমের খবরে জানা যায়, গত বৃহস্পতিবার রাতের ট্রেইনি হিসেবে দায়িত্বে ছিলেন ওই পোস্টগ্রাজুয়েট ছাত্রী। দিবাগত রাত দুইটায় বাইরে থেকে খাবার এনে নৈশভোজ সারেন আরও দুই বন্ধুর সঙ্গে। এরপর তিনি জরুরি বিভাগ ভবনের চারতলার একটি সেমিনার কক্ষে বিশ্রাম নিতে যান। পরদিন শুক্রবার সকাল আটটা নাগাদ তার নিথর দেহ দেখতে পান হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ ওই ছাত্রীর বাড়িতে ফোনে খবর দিয়ে জানিয়ে দেয়, তিনি আত্মহত্যা করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে ছুটে আসেন হাসপাতালের জুনিয়র-সিনিয়র চিকিৎসকেরা। তারা অর্ধনগ্ন মরদেহ দেখে অভিযোগ করেন, তাকে হত্যা করা হয়েছে। শুরু হয় চিকিৎসকদের আন্দোলন।

চিকিৎসকেরা দাবি তোলেন, ওই চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার নিরপেক্ষ ময়নাতদন্ত, হত্যার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে বাড়ি ওই ছাত্রীর। মা–বাবার একমাত্র সন্তান ওই চিকিৎসক। তিনি এমবিবিএস পাস করার পর আরজি কর মেডিক্যাল কলেজে চেস্ট মেডিসিন বিভাগে পোস্টগ্র্যাজুয়েট করছিলেন। ছিলেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

একাত্তর/এসি
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর