মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের ভয়ে ভীত ট্রাম্প, কারচুপির আশঙ্কা ডেমোক্র্যাটদের

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

জনপ্রিয়তায় বড় ধস এবং মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের শঙ্কায় বেসামাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক জরিপে দেখা যায়, ট্রাম্পের জনসমর্থন মাত্র ৩৪ শতাংশে নেমে এসেছে। বিশেষ করে ইরান সংঘাত এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে দিশেহারা মার্কিন নাগরিকরা। এদিকে, নির্বাচনে কারচুপির আশঙ্কায় পাল্টা প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা।  

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব আসনে এবং উচ্চকক্ষ সিনেটের এক-তৃতীয়াংশ আসনে ভোট হবে। তবে তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে। 

ক্ষমতা গ্রহণের সময় যে জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ, মাত্র দেড় বছরের মাথায় তা ঠেকেছে তলানিতে। 

নতুন জরিপ বলছে, বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আস্থা রয়েছে মাত্র ৩৪ শতাংশ নাগরিকের। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে ইরান ও ইসরাইল সংঘাতের জেরে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে।

যুক্তরাষ্ট্রজুড়ে প্রতি গ্যালন তেলের দাম ৪ ডলার ছাড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ খোদ রিপাবলিকান সমর্থকরাও। দলের ৪১ শতাংশ মানুষই অর্থনৈতিক পরিস্থিতিতে অসন্তুষ্ট। যা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ভয় বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।

পরাজয়ের এই আতঙ্ক থেকেই ট্রাম্পের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

ডেমোক্র্যাটদের অভিযোগ, ভোটে কারচুপির ক্ষেত্র তৈরি করছেন প্রেসিডেন্ট নিজেই। ডাকযোগে ভোট বাতিল কিংবা ভোটকেন্দ্রে অভিবাসন বাহিনী বা আইসিই এজেন্ট মোতায়েনের মতো নজিরবিহীন পদক্ষেপের আশঙ্কা করছেন ডেমোক্র্যাট নেতারা।

কংগ্রেসম্যান জো মরেল জানিয়েছেন, সম্ভাব্য ১৫০টি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে তাদের বিশেষ কমিটি। অশ্বেতাঙ্গ ভোটারদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্র থেকে দূরে রাখতে ফেডারেল ক্ষমতা অপব্যবহারের চেষ্টা হতে পারে বলেও সতর্কতা জারি করেছেন তারা।

যদিও মার্কিন সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার ক্ষমতা এককভাবে অঙ্গরাজ্যগুলোর, তবে ট্রাম্পের জাতীয় জরুরি অবস্থা জারির হুমকি নির্বাচনি ব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি করেছে। 

জরিপ বলছে, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জনগণের আস্থা ৪৪ শতাংশ থেকে কমে মাত্র ২৫ শতাংশে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয়ের ওপরই নির্ভর করছে ট্রাম্পের আগামী দিনের রাজনৈতিক ভাগ্য এবং সম্ভাব্য অভিশংসনের ঝুঁকি। যদিও কারচুপি করে ফল পাল্টানো ট্রাম্পের জন্য কঠিন হবে। তবে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের সন্দেহ তৈরি করতে তিনি সফল হয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। 

আরবিএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর