অবশেষে ইমরানের দলকে লাহোরে সমাবেশের অনুমতি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

সারাদিনের নানা নাটকীয়তার পরে অবশেষে লাহোরে সমাবেশের অনুমতি পেয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার মূলত লাহোর হাইকোর্টের হস্তক্ষেপেই সমাবেশের অনুমতি পায় দলটি।

তবে, দলটির প্রথমে পছন্দ করা ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তানে নয়, কাহনার লিংক রোডে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে দলটিকে। খবর দ্য ডন’র।

সকালে সমাবেশের জন্য নির্ধারিত পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা মালিক আহমদ খান ভাচা পিটিআই এমপিদের সঙ্গে নিয়ে মিনার-ই-পাকিস্তান সাইটটি পরিদর্শন করতে গেলে সেখানে পুলিশ তাদের প্রবেশে বাধা দেয়। নাটকটি মূলত সেখান থেকেই শুরু।

এরপর এক আইনজীবী পিটিআইকে সমাবেশের অনুমতি না দিতে লাহোর হাইকোর্টে আবেদন করেন। যদিও সে আবেদন খারিজ করে দেওয়া হয়।

এ ঘটনার সমাবেশের অনুমতির জন্য হাইকোর্টের দ্বারস্থ হয় পিটিআই। দলটির নেতা আলিয়া হামজা ও অন্যান্য নেতারা সমাবেশের অনুমতির জন্য আদালতের হস্তক্ষেপ চান।

এরপর, আদালত আইন অনুযায়ী ডেপুটি কমিশনারকে পিটিআইয়ের অনুরোধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বললে মেলে অনুমতি।

তবে, অনুমতি পাওয়ার পর থেকে শুরু হয়েছে পিটিআই কর্মীদের ব্যাপক ধরপাকড়। সমাবেশে যাতে পিটিআই সমর্থকরা আসতে না পারে, সেজন্য বিভিন্নভাবে তাদের বাধাও দেওয়া হচ্ছে বলে অভিযোগ দলটির।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর