সত্য জানা যাবে শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ২৩ মে ২০২৪, ১১:১৯ পিএম

ঝিনাইদহ-৪ আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সত্যিকারের ‘মোটিভ’ সম্পর্কে শিগগিরই জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, এমপি আনারের হত্যার রহস্য ও হত্যাকারীদের প্রায় সবকিছুই চিহ্নিত। শুধু ঘোষণা দেয়া বাকি। আরও কিছুটা সুনিশ্চিত হয়ে খুব শিগগিরই ঘোষণা করা হবে।

সংসদ সদস্য খুন হওয়ার বিষয়টি সরকার সরকার খুব ‘সিরিয়াসলি’ দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে। সরকার ও প্রধানমন্ত্রী বিষয়টি সিরিয়াসলি দেখছেন। সত্যিকারের মোটিভ খুব শিগগিরই জানা যাবে।।

আনারের মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। আসাদুজ্জামান কামাল বলেন, সম্পূর্ণ তথ্য আসে নাই। তদন্ত গুছিয়ে নিয়ে আপনাদের জানাবো। মৃতদেহ উদ্ধার করতে চেষ্টা করছি।

বাংলাদেশের পাশাপাশি ভারতের কেউ এই হত্যাকাণ্ডে জড়িত কিনা তা এখনই বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ভারতীয়রা জড়িত নয়, এটা কিন্তু উড়িয়ে দেইনি। সব তদন্ত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। তবে পুলিশ ও গোয়েন্দা সংস্থা একসাথে কাজ করছে। যারা হত্যা করেছে, তারা স্বীকারও করেছে।

চিকিৎসার কথা বলে গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতের কলকাতায় যাওয়ার দুইদিন পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আনোয়ারুল আজিম।

বুধবার সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছেন, কলকাতার উপকণ্ঠে নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়।

আনারকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তবে নিহত এমপির মরদেহ উদ্ধার করা যায়নি এখনো।

আরবি
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
দেশে গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর