'দেশে প্রথমবারের মতো ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপন হচ্ছে'

আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:১৪ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে প্রথমবারের মতো ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপন করতে যাচ্ছে সরকার। এর ফলে বিদেশ থেকে আর ভ্যাকসিন আমদানি করতে হবে না।  

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি একটি অত্যাধুনিক প্ল্যান্ট হবে। শুধু করোনা ভ্যাকসিন নয়; অন্যান্য ভ্যাকসিন, যেগুলো বাংলাদেশের প্রয়োজন সেগুলোও এখানে তৈরি করতে পারবে।

তিনি বলেন, আমরা এই প্ল্যান্টটি গোপালগঞ্জে স্থাপন করছি। এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পাশে জায়গা দেয়া হয়েছে। সেখানে প্রায় ৭-৮ একর জমিতে এই প্ল্যান্ট হবে। এখানে যে ভ্যাকসিন উৎপাদন হবে, তা অন্তর্জাতিক মানের হবে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে।

আশা করছি দুই বছরের মধ্যে উৎপাদন শুরু করতে পারব উল্লেখ করে তিনি বলেন, পুরোপুরি উৎপাদন শুরু করতে চার বছরের মতো লাগবে। এই প্রজেক্ট পুরোপুরি সফল হলে আমাদের ভ্যাকসিন আমদানির প্রয়োজন হবে না। 

এরইমধ্যে ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণে মার্কিন কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনাল এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অধ্যাপক ডা. এহসানুল কবির এবং ডায়াডিক ইন্টারন্যাশনালের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও মার্ক এমালফেরব সমঝোতা স্মারকে সই করেন। এমওইউ’র আওতায় ডায়াডিক ইন্টারন্যাশনাল এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে ভ্যাকসিন উৎপাদন, সংরক্ষণ এবং মান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে। 

আরও পড়ুন: নিখোঁজ সাবমেরিন: যাত্রীদের হাতে আছে ৩০ ঘণ্টারও কম সময় 

জাহিদ মালেক জানান, প্রথমে করোনা ভ্যাকসিন উৎপাদন শুরু হবে। অন্যান্য ভ্যাকসিন উৎপাদনেরও ব্যবস্থা থাকবে। ধীরে ধীরে ১২ ধরনের ভ্যাকসিন তৈরি হবে।

তিনি যোগ করেন, এডিবির কাছ থেকে আমরা প্রায় সাড়ে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। প্রকৃতপক্ষে যা লাগবে, তাই আমাদের খরচ করতে হবে।

এদিকে করোনার সময় দেশে ৩৬ কোটি ডোজ ভ্যাকসিন আনতে হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার ভিত্তি করে যদি তার মূল্য ধরা হয়, তাহলে প্রায় ৪০ হাজার কোটি টাকার ভ্যাকসিন পেয়েছি। আমরা বেশিরভাগ বিনামূল্যে পেয়েছি। বাকিটা সরকারি অর্থায়নে কেনা হয়েছে।

  

একাত্তর/আরবিএস   

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর