এমপি আনারকে নিয়ে যে প্রশ্ন করলেন কাদের 

আপডেট : ২৩ মে ২০২৪, ০৩:০৯ পিএম

কলকাতায় খুন হওয়া দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপরাধে জড়িত কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রশ্ন তোলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'আপনারা এখন বলছেন কলকাতার গণমাধ্যমে তাকে চোরাকারবারি বলছে। আমি সাংবাদিকদের বলবো, আপনারা কি আগে এটা (চোরাকারবারি) পেয়েছেন?

‘এখন ভারতীয় সাংবাদিকেরা কোনো তথ্য আনল, সেটার উদ্ধৃতি দিচ্ছেন। আপনারা তো এই দেশের নাগরিক, সে যদি অপরাধী হয়, সেই অপরাধটা আপনাদের অনুসন্ধান প্রতিবেদনে কেনো এলো না?’ প্রশ্ন করেন তিনি। 

এমপি আনারকে কলকাতায় হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পূর্ণ তদন্ত হওয়ার আগে আমরা তো বলতে পারছি না। তবে সে আওয়ামী লীগের এমপি। সে কি ছিল সেটা বড় কথা না।

‘সে যে এলাকায় প্রতিনিধিত্ব করে, সেই এলাকায় গিয়ে দেখুন। তার জন্য শোকার্ত মানুষের হাহাকার,’ যোগ করেন ওবায়দুল কাদের।

বলেন, সে (আনার) প্রতিনিয়ত কোনো গাড়ি নয়, মোটরসাইকেলে করে এলাকা ঘুরতো। তাকে আমরা তৃতীয়বার মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কোনো অপরাধ করেছেন কিনা তাও প্রমাণ প্রমাণসাপেক্ষ বিষয়।

তবে অপরাধের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স এবং কোনো অন্যায়কারী, অপরাধী; সে  দলের লোক হলেও তিনি ছাড় দেবেন না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

চিকিৎসার কথা বলে গত ১২ মে ভারতের কলকাতায় যাওয়ার দুইদিন পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ঝিনাইদহ-৪ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত তিনবারের এই সংসদ সদস্য।

বুধবার সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছেন, কলকাতার উপকণ্ঠে নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়।

আনারকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তবে নিহত এমপির মরদেহ উদ্ধার করা যায়নি এখনো।

এদিন সাংবাদিকদের দেশের অর্থনীতি ও দ্রব্যমূল্যের প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, অর্থনীতি কিছুটা ঝুঁকির মধ্যে পরেছে। তারপরও প্রধানমন্ত্রী সামলে যাচ্ছেন।

দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশের তুলনায় চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো বলেও দাবি করেন তিনি। বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকার ঘুমিয়ে নেই। 

আরবি
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। এদের মধ্যে অন্যতম হলেন হাসিনার প্রধান সহযোগী আওয়ামী লীগের সাধারণ...
আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার পরেই সবচেয়ে বেশি আলোচিত নাম ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাঁচই...
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গেলো পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর