মালয়েশিয়া নয়, কবরে যেতে হলো রিয়াকে

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৫:৩৭ পিএম

মালেয়িশয়া যাওয়ার কথা ছিল কুমিল্লার তরুণী রিয়ার। কাটা ছিল টিকেটও। ফ্লাইট শুক্রবার রাতে। কিন্তু বেইলি রোডের সেই আগুন কেড়ে নিলো একটি স্বপ্ন। ওই আগুন শুধু রিয়া নয়, কেড়ে নিয়েছে বোন আলিশার জীবন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে লাগা আগুনে দুই বোন নিহত হন। ওই আগুন এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে সরকার।

নিহত দুই বোন ফৌজিয়া আফরিন রিয়া ও সাদিয়া আফরিন আলিশা জলোর লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের চরবাড়িয়া এলাকার কোরবান আলীর মেয়ে।  

রিয়া মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর সাদিয়া আফরিন আলিশা ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

একই দুর্ঘটনায় মারা গেছে, রিয়া ও আলিশার খালাতো বোন নুসরাত জাহান নিমু।সে কুমিল্লা সদর উপজেলার হাতিগড়া এলাকার আব্দুল কুদ্দুসের মেয়ে ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী। তারা একই সঙ্গে শপিং করতে গিয়েছিল। 

রিয়া ও আলিশার বাবা বলেন, শুক্রবার রাতে রিয়ার মালয়েশিয়া যাওয়ার ফ্লাইট ছিলো। আগেরদিন গিয়েছে শপিং করতে ও তাদের এক আন্টির সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে দুই মেয়ে আর ফেরেনি। তারা যাবার আগে বলেছিলো, ‘বাবা আমরা তাড়াতাড়ি ফিরবো’। 

কোরবান আলী বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তারা এলাকায় এসেছিল। সে কয়েকদিন বাড়িতে থেকে চলে গেছে। শুক্রবার রাতে আমিসহ মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। টিকিটও কেটেছিলা। কিন্তু গত রাতেই সে মারা গেছে। নিমুও তাদের খালাতো বোন। একই সঙ্গে গিয়ে আর ফেরেনি।

 

এদিকে শুক্রবার লালমাই চরবাড়ি এলাকার রিয়া-আলিশাদের বাড়িতে চোখ ভলা জল নিয়ে প্রতিবেশিদের ভিড় দেখা গেছে। আর পরিবারের সদস্যদের আর্তদান যেন হৃদয় ভেদ করছে।

কাঁদতে কাঁদতে কোরবান আলী বলেন, যখন জীবিত মানুষ উদ্ধার শেষ হলো তখন আমার শরীর কাঁপছিল। আমি ঘামছিলাম। বুকের ভেতর কেমন জানি হয়েছিল। আমার চোখে পানি আর বুক ভারি হয়ে আসছিল। রাত যখন ১০ টার কাছাকাছি তখন আমাদের লাশ বুঝিয়ে দেয়া হলো। 

তার অভিযোগ, যারা ঢাকায় থাকি, তারা সব সময়ই আতঙ্কে থাকি। একটি দুর্ঘটনা ঘটলে সবাই নড়েচড়ে বসে। আবার কয়েকদিন পরে সব আগের মত হয়ে যায়। ডিস, ইন্টারনেট আর বৈদ্যুতিক তারের জন্য ফায়ার সার্ভিসের গাড়িও ঠিক জায়গায় স্থাপন করে পানি দিতে পারেনি। আর ফলাফল হলো লাশের পর লাশ।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিলো বলে জানা গেছে।

আগুনে পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

ঢাকা মেডিক্যাল সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ভবন থেকে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। ৪৬ জন মারা গেছেন, এর মধ্যে ৩৭ মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর অন্যদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হবে।

একাত্তর/এসি
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০১ মার্চ ২০২৪, ১৬:১৬
মালয়েশিয়া নয়, কবরে যেতে হলো রিয়াকে
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর