আগুনে পুড়লো পরিবারের পাঁচ সদস্য, পড়ে রইলো ভিসা-পাসপোর্ট

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৪:৩৬ পিএম

ক’দিন বাদেই পরিবার নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিলো সৈয়দ মোবারক হোসেনের। দেশ ছাড়ার আগে স্ত্রী-ছেলে-মেয়েকে নিয়ে একসঙ্গে খেতে গিয়েছিলেন কাচ্চি ভাই রেস্টুরেন্টে।

কিন্তু সেখানেই বৃহস্পতিবারে অগ্নিকাণ্ডে তাদের সবার মৃত্যু হয়েছে। শুক্রবার তাদের একসঙ্গে দাফনের জন্য পাঁচটি কবর খোঁড়া হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ পরিবারে প্রতি সহানুভূতি জানিয়েছেন অনেকেই।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭) ও নূর (১৩) এবং ছেলে সৈয়দ আব্দুল্লাহ (৭)।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কাউসার দীর্ঘদিন ধরে ইটালিতে ব্যবসা করতেন। মাসখানেক আগে ইটালি থেকে দেশে আসেন তিনি। সেখানে স্থায়ীভাবে (গ্রিন কার্ড) থাকার সুযোগ পেয়েছেন সম্প্রতি। তাই স্ত্রী ও সন্তানদের নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিলো। ভিসাও হয়ে গিয়েছিলো সবার।

স্বজনরা বলছেন, সবাইকে নিয়ে রাতের খাবার খেতে ঢাকার বেইলি রোড়ের কাচ্চি ভাই রেস্টুরেন্টে গিয়েছিলেন মোবারক। সাথে ছিলেন স্ত্রী স্বপ্না ও দু’মেয়ে এবং একমাত্র ছেলে আব্দুল্লাহ। আগুনে পুড়ে সবার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই পরিবারের পাঁচজনের লাশ বুঝে নিতে এসে মোবারকের দুলাভাই সৈয়দ গাউসুল আজম জানান, তাদের ইতালি যাওয়ার ফ্লাইট ছিলো চলতি মাসের ১০ তারিখে। থাকতেন রাজধানীর মগবাজার এলাকায়।

বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো একই পরিবারের পাঁচজনের জন্য পাশাপাশি কবর খোঁড়া হচ্ছে। ইমেজ: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এ তথ্য জানান তিনি।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে ভবনটির সামনে হলুদ ফিতা আটকে দেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ভবনের সামনে অবস্থান নেয়।

ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিলো বলে জানা গেছে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

একাত্তর/আরএ
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০১ মার্চ ২০২৪, ১৬:২৮
আগুনে পুড়লো পরিবারের পাঁচ সদস্য, পড়ে রইলো ভিসা-পাসপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর