এমপি আনার হত্যায় বাংলাদেশিরা জড়িত, আটক তিন

আপডেট : ২২ মে ২০২৪, ০২:৫৯ পিএম

ভারতে চিকিৎসার জন্য যাওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় বাংলাদেশিরাই জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, এই ঘটনায় দেশের তিন জনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

বুধবার ধানমন্ডির নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে তিনি জানান, এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যৌথভাবে দুই দেশের পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে ভারতীয় পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইছে, তা আমরা দিচ্ছি।

এমপি আনার হত্যার ঘটনায় দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো অবনতি ঘটবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে পরারাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সংসদ সদস্য আনোয়ার আজিমকে হত্যার মূলহোতাকে ডিবি পুলিশ আটক করেছে। কলকাতা পুলিশ দুই জনকে আটক করেছে। এটা দুই রাষ্ট্রের কোনো বিষয় না।আমরা কলখাতা মিশনের মাধ্যমে খোঁজখবর রাখছি। 

এর আগে ভারতীয় গোয়েন্দারা এমপি আনারের সঙ্গে দুই জনের উপস্থিতি শনাক্ত করেন। যদিও এখনও তাদের পরিচয় জানা যায়নি।

আর কলকাতায় ওই এলাকার স্থানীয়রা জানিয়েছেন, যে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বাড়িতে মঙ্গলবার থেকেই পুলিশের আনাগোনা ছিল।

এদিকে তদন্তের শুরুতে বন্ধু গোপাল বিশ্বাসের কাছে থাকা একটি ডাইরির বিষয়টি সামনে এসেছে। বলা হচ্ছে, ওই ডাইরিতে কিছু তথ্য আছে, যা তদন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না। ধারনা করা যাচ্ছে, এমপি আনারের ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য সেখানে আসতে পারে।

ভারতে গিয়ে বাংলাদেশের এই এমপির মৃত্যু রহস্য উদঘাটন করতে গিয়ে আরেকটি বিষয় দেশটি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে এসেছে। তা হলো এমপি আনারের মোবাইল ফোন।

তিনি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত থেকে শুরু করে সর্বশেষ লোকশন থেকে হোয়ার্টস অ্যাপে সব বার্তা দেওয়া হয়েছে। একবার তার ফোন থেকে পিএসকে ফোন করাও হয়েছিল। পিএস সেটি রিসিভ করতে পারেনি। পরে ফিরতি কল করা হলেও এমপি আনার ফোন ধরেন নাই।  এমনকি তার সর্বশেষ লোকশন যখন বিহার ও ঝাড়খান্ডে ট্রেস হলো, তার পর মরদেহ মিললো কলকাতায়!

এমন সব ধাঁধায় দেশটির পুলিশসহ গোয়েন্দাদের সন্দেহ তার ফোনেই হয়তো লুকিয়ে আছে মৃত্যুর রহস্য। আদৌ কি মোবাইল ফোনটি এমপি আনারের কাছে ছিল? এর উত্তর জানতে হয়তো আরও কিছু অপেক্ষা।

চিকিৎসার জন্য গত আট দিন ধরে নিখোঁজ থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জীভা গার্ডেন’ থেকে ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এই এমপির মরদেহ উদ্ধার করার কথা জানায় স্থানীয় পুলিশ।

চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এমপি আনোয়ারুল আজিম তার যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন, সেই গোপাল বিশ্বাস বুধবার সকালে পুলিশের কাছ থেকে আনারের লাশ উদ্ধারের খবর পান বলে গণমাধ্যমে জানিয়েছেন।

একাত্তর/এসি
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর