ডাকসু নির্বাচনে কোন কেন্দ্রে কতো ভোট পড়লো

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। চলছে ভোট গণনা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ। নির্ধারিত আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।

এবার ডাকসুতে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে ছিলেন এক হাজার ৩৫ জন প্রার্থী।

এদিকে ছোটখাটো অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ডাকসুর ভোটের পরিবেশ ভালো ছিলো বলে মন্তব্য করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নির্বাচন পর্যবেক্ষক টিম।

কোন কেন্দ্রে কতো ভোট পড়লো

>> টিএসসির রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. নাসরিন সুলতানা জানিয়েছেন, এই কেন্দ্রের মোট ভোটার পাঁচ ৬৬৫ জন। তার মধ্যে কাস্ট হয়েছে তিন হাজার ৯০৩টি। ভোট কাস্টের হার ৬৮ দশমিক ৯ শতাংশ।

>> কার্জন হল কেন্দ্রে মোট ভোট পড়েছে পাঁচ হাজার ৭৭টি, যা মোট ভোটের  ৮১ দশমিক ৩৮ শতাংশ। 

>> ডাকসু নির্বাচনে ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট পড়েছে দুই হাজার ৯৪৭। মোট ভোট কাস্টের পরিমাণ ৬৬ দশমিক ৩২ শতাংশ। 

>> শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট পড়েছে চার হাজার ৪৪ ভোট। যা মোট ভোটের ৮২ শতাংশ। 

>> উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চারটি হলে মোট ভোট পড়েছে পাঁচ হাজার ১৪১টি। যা মোট ভোটের ৮০ শতাংশ।

>> ফজিলাতুন্নেসা হলে ভোট পড়েছে ৬৭ দশমিক ০৮ শতাংশ।

>> কুয়েত মৈত্রী হলে ভোট পড়েছে ৬৮ দশমিক ৩৮ শতাংশ।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৭৩.৪৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।

একাত্তর/এসি
টাইমলাইন: ডাকসু নির্বাচন-২০২৫
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১
ডাকসু নির্বাচনে কোন কেন্দ্রে কতো ভোট পড়লো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮৮ হাজার ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের একটি মার্কেটে ছাপানোর কথা স্বীকার করেছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ পরবর্তী সময় প্রার্থীদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান জানিয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
ছাত্রদলের প্যানেল থেকে অংশ নেয়া এই ভিপি প্রার্থী বলেন, ব্যালেটে কোনো ক্রমিক নম্বর ছিলো না। অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর