সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের বিরুদ্ধে সমন

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:২৮ পিএম

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাঁদেরকে ১৭ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গত ১০ মে আদালত এই সমনটি ইস্যু করে। এতে বলা হয়েছে, ১৭ জুন অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের উত্তর দিতে হবে।

আহমেদ জোবায়ের ছাড়াও এই সমনের আওতায় থাকা অপর পাঁচজন হলেন, তাঁর স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু, এবং শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, আহমেদ জোবায়ের ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি বিশ্বাসভঙ্গের মামলা করা হয়েছে। সেই মামলার প্রাথমিক শুনানি ও তদন্তের প্রেক্ষিতেই আদালত অভিযুক্তদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেন।

এআরএস
বেসরকারি নিউজ চ্যানেল- সময়সময় টেলিভিশনের পরিচালক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার, ঢাকার মহানগর মূখ্য হাকিমের আদালতে আত্মসমর্পন করতে গেলে, তাকে...
দেশের টেলিভিশন সাংবাদিকতার মান উন্নয়ন এবং সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার লক্ষ্যে গঠিত হয়েছে নতুন সংগঠন ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’। বৃহস্পতিবার, রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজিত এক সভায়...
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএ’র আয়োজনে অনুষ্ঠিত হলো সংবাদ উপস্থাপকদের "মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস" কর্মশালার গ্র্যান্ড ফিনালে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় হাতিরঝিল থানার মামলায় নতুন করে গ্রেপ্তার মো. রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর