ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়িতে শতাধিক পোশাককর্মী আহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:১৬ পিএম

কুমিল্লায় চৌদ্দগ্রামে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক পোশাককর্মী আহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, আহতদের সেবায় তাদের একাধিক টিম কাজ করছে। এ পর্যন্ত কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন, সেটার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ সংখ্যা শতাধিক হবে বলে জানান তিনি। 

তিনি আরও জানান, এছাড়াও একের পর এক আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আমির শার্ট গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, ভূমিকম্পের সময় তাদের শ্রমিকরা নিরাপদে নেমে যাচ্ছিলেন। এসময় আচমকা ভিড় থেকে একজন বলে ওঠেন ভবনে ফাটল। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। 

তিনি জানান, তারা নিজেদের স্বাস্থ্য কমপ্লেক্সে অনেককে চিকিৎসা দিয়েছেন। প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সে করে অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন বলে শুনেছি। আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

এদিকে, ভূমিকম্পের ঘটনায় কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা মহিলা কলেজে আহত হয়ে চারজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী।

 

একাত্তর/জো
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর