এমপি আনার হত্যা: শিমুলের সহযোগী সাইফুল গ্রেপ্তার

আপডেট : ২৮ মে ২০২৪, ১১:৩৬ পিএম

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী সাইফুল আলম মেম্বারকে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার  রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মাছের মৎস্য হ্যাচারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে কয়েকদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরসহ মোবাইল ফোন ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, সাইফুল আলম মেম্বার চরমপন্থি শিমুল ভুঁইয়ার ‌‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। যশোরের উদয় শঙ্কর হত্যা, রাকিব হত্যা, সুব্রত হত্যা মামলায় দুটিতে চার্জশিটভুক্ত আসামি ও একটিতে পলাতক আসামি তিনি। আনার হত্যার ঘটনায় অভিযান শুরু করলে সাইফুল আত্মগোপনে চলে যায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে আদর্শ মৎস্য নার্সারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই মফিজুল বলেন, এমপি আনার হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখবো। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

কেএসএইচ
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় অন্যতম অভিযুক্ত কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে অভিযান চালিয়ে কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় অন্যতম অভিযুক্ত জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে সঙ্গে নিয়ে তার তিনটি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। 
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন করায় একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মহিম মিজানকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার পাশাপাশি দেখে নেয়ার...
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর