মাশার মৃত্যু: ফরেনসিক রিপোর্টও পরিবারের প্রত্যাখ্যান

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০১:০৬ পিএম

ইরানের ‘মোরাল’ পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর পরই কড়া ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে গর্জে উঠেন দেশটির নারীরা। সেই বিক্ষোভ এখনো চলমান। 

মাশার মৃত্যুর কারণ নিয়ে শুরু থেকেই পাল্টাপাল্টি দাবি চলছে। পুলিশের ভাষ্য, অসুস্থ হয়ে মারা গেছেন মাশা। অন্যদিকে পরিবারের দাবি নির্মম নির্যাতনের কারণেই মাশার মৃত্যু।

এরমধ্যেই শুক্রবার ইরানের ফরেনসিক দফতর একটি বিবৃতিতে দিয়ে জানিয়েছে, মারধর বা মাথায় আঘাত নয়, ২২ বছরের মাশা আমিনির মৃত্যু হয়েছে শারীরিক অসুস্থতাতেই।

বিশেষজ্ঞদের দাবি, আট বছর বয়সে মস্তিষ্কে একটি টিউমারের জন্য জটিল অস্ত্রোপচার হয়েছিল মাশার। তখন সুস্থ হয়ে উঠলেও পরিণত বয়সে সেই অসুস্থতা ধীরে ধীরে ফিরে আসছিল।

ঘটনাচক্রে, যেদিন পুলিশ হিজাব দিয়ে চুল পুরোপুরি না ঢাকার অপরাধে মাশাকে গ্রেফতার করেছিলো, সেদিনই তাঁর অসুস্থতা গুরুতর হয়ে পড়ে। আর মৃত্যু হয়েছে তার ফলেই।

এর আগেও অবশ্য তেহরানে ফরেনসিক মেডিসিন বিভাগের মহাপরিচালক মেহদি ফারুজেস বিবৃতি দিয়ে বলেছিলেন, মাশার মাথায়, মুখে আঘাতের কোনও চিহ্ন নেই।

ফরেনসিক প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে মাশার পরিবার আবারও দাবি করেছে, পুলিশের নির্মম মারধরের কারণের তাদের মেয়ের মৃত্যু হয়েছে। এই বিষয়টিতে ঢাকতে চাইছে প্রশাসন। 

পুলিশ-প্রশাসনের দাবি উড়িয়ে মাশার বাবা আমজাদ বলেন, আমার মেয়ের কোনও রকম অসুস্থতা ছিলো না। ওকে কখনও হাসপাতালে নিয়ে যেতে হয়নি।

তিনি আরও দাবি করেন, কখনও কোনও অস্ত্রোপচার হয়নি মাশার। প্রশাসন মিথ্যে কথা বলছে। বাবার দাবি প্রতিধ্বনিত হয়েছে মাশার সহপাঠীদের কণ্ঠেও।

মাশার স্কুলের দুই সহপাঠী জানান, তাদের বন্ধুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বা গুরুতর কোনও অসুখে ভুগছে এমন কথা তারা শোনেননি।

আরও পড়ুন: হ্যাকিংয়ের শিকার ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল

গত ১৬ সেপ্টেম্বর ‘মোরাল’ পুলিশের হাতে মাশার মৃত্যুর ঘটনার পরেই প্রতিবাদে গর্জে ওঠে  ইরানের নারীরা। প্রশাসনের কঠোর অবস্থানেও থামছে না সেই বিক্ষোভ। 

প্রকাশ্য রাস্তায় হিজাব পুড়িয়ে, মাথার চুল কেটে ফেলে ২১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। সেই সঙ্গে গান, নাচ ও কবিতার মাধ্যমে চলছে প্রতিবাদ। 


একাত্তর/এসজে

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে এ পাল্টা ব্যবস্থা নেয়ার...
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অজ্ঞাত সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অন্তত চার সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয়...
প্রায় দুই মাস ধরে চলে আন্দোলনের পর ‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মোন্তাজেরি এই ঘোষণা দেন।  মোহাম্মদ জাফর মোন্তাজেরি...
'সঠিকভাবে' হিজাব না পরায় কুর্দি তরুণী মাশা আমিনির গ্রেপ্তার ও মৃত্যুর প্রতিবাদে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ-সহিংসতায় গত ২৪ ঘণ্টায় অন্তত আট বিক্ষোভকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর