নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন লেগে নিহত ছয়, নিখোঁজ বহু

আপডেট : ১৬ মে ২০২৩, ০৪:১৭ পিএম

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি চারতলা হোস্টেলে আগুন লেগে অন্তত ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এ ঘটনায় এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন।  

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে সেন্ট্রাল ওয়েলিংটনের লোফার্স লজ হোস্টেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় হোস্টেলের ওপরের তলার জানালা দিয়ে বিশাল অগ্নিশিখা এবং ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে কি কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি।  

এদিন ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিসের ২০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় ৮০ জন দমকলকর্মী উদ্ধার কাজে অংশ গ্রহণ করেন। 

দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, ৯২ কক্ষের ওই হোস্টেলে একাধিক লোক মারা গেছে এবং ৫২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা কমপক্ষে ছয়। অন্যদিকে শহরের মেয়র বলেছেন, এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে।

আরও পড়ুন: খাদ্য নয়, গৃহনির্মাণ সামগ্রী চান সেন্ট মার্টিনবাসীরা

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডেপুটি ন্যাশনাল কমান্ডার ব্রেন্ডন ন্যালি বলেন, ছাদে আটকে পড়া লোকদের বাঁচাতে উদ্ধার কর্মীরা একটি মই ট্রাক ব্যবহার করে।

রেডিও নিউজিল্যান্ডকে ন্যালি আরও বলেন, আমাদের দলের হস্তক্ষেপ ছাড়া ওই লোকগুলো মারা যাচ্ছিল। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি। 


একাত্তর/আরবিএস  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর