পিটিআই’র বাঁচা-মরার সমাবেশ ঘিরে উত্তপ্ত পাকিস্তান

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশকে ঘিরে দেশটির বিভিন্ন জায়গায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাকিস্তানের সরকার এই বিক্ষোভ ঠেকাতে ইতোমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে। ১৪৪ ধারা উপেক্ষা করেই, রোববার ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করেছেন পিটিআই নেতা-কর্মীরা। এনিয়ে দেশটিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। 

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আদালতের নিষেধাজ্ঞা, ইন্টারনেট সেবা ব্যাহত ও ব্যাপক নিরাপত্তার মধ্যেও পিটিআইয়ের সমর্থকরা দেশটির বিভিন্ন শহর থেকে ইসলামাবাদ অভিমুখে রওনা হয়েছেন। গত ১৩ নভেম্বর কারাগারে থেকেই কারাগার থেকেই ‘চূড়ান্ত’ আন্দোলনের ডাক দেন ইমরান খান।

এ সময়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। সমাবেশকে বাঁচা-মরার কর্মসূচি বলছে পিটিআই।

ডন বলছে, ইসলামাবাদ শহরজুড়ে মোবাইল ফোনের ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বড় কনটেইনার দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন শহর থেকে রোববার সকাল থেকেই পিটিআইয়ের নেতাকর্মীরা ইসলামবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

তবে রাস্তায় পুলিশি বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন। তারপরও তারা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। 

রোববার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পাকিস্তান সফরের কথা রয়েছে। এই দিনেই বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে পিটিআই। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে দুই মাসের জন্য পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ বা ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

পিটিআই কর্মীদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে অতিরিক্ত পুলিশ ভ্যান আনা হয়েছে। বেশ কয়েকটি রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য হাজার হাজার কনটেইনার দেখা গেছে ইসলামাবাদে। পাকিস্তানের জাতীয় মহাসড়ক এবং মোটরওয়ে পুলিশ জানিয়েছে, এরই মধ্যে গুরুত্বপূর্ণ রুটগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বিক্ষোভে অংশগ্রহণকারী যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, গ্রেপ্তার ও আইনি পরিণতির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, পিটিআইয়ের সঙ্গে কোনো স্তরের যোগাযোগ নেই। গহরকে শুধু আইএইচসির আদেশ পালনের জন্য বলা হয়েছে।

পাঞ্জাবের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আজমা বোখারী বলেন, আইএইচসি রাজনৈতিক দলের বিক্ষোভ নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে। যদি তারা রাজনীতি করতে জানত, তাহলে এটি কোনো সমস্যা হতো না।

এদিকে, পিটিআইয়ের সমাবেশের আগে জঙ্গি হামলা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটি (ন্যাক্টা) কর্তৃপক্ষ। এদিন দেশের বড় বড় শহরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।

পিটিআইয়ের বিক্ষোভের আগে পাঞ্জাবজুড়ে সোমবার ও রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার পর্যন্ত এবং ইসলামাবাদে দু’মাসের জন্য কারফিউ জারি হয়েছে। যে কোনো ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ইসলামাবাদ পুলিশ পিটিআইয়ের বিক্ষোভ মোকাবিলায় একটি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। এর মধ্যে রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলো কনটেইনার দিয়ে বন্ধ করা, নিরাপত্তা কর্মী মোতায়েন, স্ট্রাইক এবং গ্রেপ্তারি দল গঠন এবং ডিজিটাল নজরদারি অন্তর্ভুক্ত রয়েছে।

পাকিস্তানি পুলিশ কর্মকর্তাদের মতে, নিরাপত্তা পরিকল্পনার আওতায় ৬ হাজার ৩২৫ জন রাজধানী পুলিশের সদস্য এবং অন্যান্য বাহিনীর ২১ হাজার ৫০০ কর্মী মোতায়েন করা হবে। প্রায় ১ হাজার ২০০ কনটেইনার ব্যবহার করে রাজধানীর প্রবেশপথ এবং রাস্তা বন্ধ করা হবে। ইসলামাবাদের ১৫টি গুরুত্বপূর্ণ স্থান সিল করে দেয়া হবে। ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ বন্ধ করা শুরু হয়েছে।

এ ছাড়া রাওয়ালপিন্ডি প্রশাসনও ছয় হাজারের বেশি দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে। তাছাড়া শহরের ৭০টি পয়েন্টে কনটেইনার এবং প্রতিবন্ধকতা স্থাপন করে সিলগালা করা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হতে পারে বলেও গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ১৩ নভেম্বর পাকিস্তানে কারাগারে থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন-সংক্রান্ত সংবিধানের ২৬তম সংশোধনী প্রত্যাহার এবং বিনা বিচারে গ্রেপ্তারদের মুক্তির দাবি জানিয়েছে পিটিআই।

এআরএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর