তেলাপোকা মারতে আস্ত বাড়ি পুড়িয়ে দিলেন নারী, প্রতিবেশীর মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম

তেলাপোকা মারতে গিয়ে নিজের পুরো অ্যাপার্টমেন্টই আগুনে পুড়িয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক নারী। এতে তার এক প্রতিবেশীরও মৃত্যু হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়, অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ার পর ওই নারীর এক প্রতিবেশী জানালা দিয়ে বের হতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে মারা যান। যিনি আগুন দিয়ে তেলাপোকা মারার চেষ্টা করেছিলেন তার বয়স কুড়ির কোঠায়।

ওই নারী পুলিশকে বলেছেন, তিনি দাহ্য পদার্থ স্প্রে করে ও লাইটার দিয়ে একটি তেলাপোকা মারার চেষ্টা করছিলেন। এভাবে তিনি আগেও তেলাপোকা মেরেছেন। কিন্তু সোমবার (২০ অক্টোবর) এ কাজ করতে গেলে ঘরে আগুন ধরে যায়। সেখান থেকে পুরো অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ে।

উত্তরাঞ্চলীয় ওসান শহরের পুলিশ বলেছে, ওই নারীর বিরুদ্ধে অগ্নিসংযোগ এবং অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ আনা হবে।

ওসান শহরের এই অগ্নিকাণ্ডে যিনি নিহত হয়েছেন, তিনি ছিলেন চীনের নাগরিক। তার বয়স ত্রিশের কোঠায়।

ভবনের পঞ্চম তলায় স্বামী ও দুই মাস বয়সী শিশুসন্তানসহ বসবাস করতেন। আগুন লাগার বিষয়টি বুঝতে পারার পর তারা জানালা খুলে সাহায্যের জন্য চিৎকার করেন। এরপর তারা তাদের শিশুটিকে পাশের ব্লকের এক প্রতিবেশীর হাতে জানালা দিয়ে তুলে দেন, তারপর নিজেরাও পালানোর চেষ্টা করেন। ওই নারীর স্বামী পাশের ব্লকে উঠে যেতে সক্ষম হলেও, তিনি পারেননি।

স্বামীর মতো একইভাবে চেষ্টা করতে গিয়ে জানালা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি তেলাপোকা মারতে লাইটার ও স্প্রে ব্যবহার করে ‘ঘরোয়া ফ্লেমথ্রোয়ার’ বানানোর ভিডিও জনপ্রিয় হয়েছে।

এর আগে, ২০১৮ সালে অস্ট্রেলিয়ায়ও এক ব্যক্তি এমন পদ্ধতিতে তেলাপোকা মারতে গিয়ে রান্নাঘরে আগুন লাগিয়ে ফেলেছিলেন।

একাত্তর/আরএ
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর