কাবাবের দাম কমাতে ভর্তুকির দাবি জার্মানদের

আপডেট : ১০ মে ২০২৪, ০৩:২০ পিএম

জার্মানিতে মূল্যস্ফীতির কারণে ব্যাপকভাবে বেড়ে গেছে কাবাবের দাম। গত দুই বছরের মধ্যে দ্বিগুণ হয়েছে জার্মানদের জনপ্রিয় এ খাদ্যটির। তাই কাবাবের দামে রাশ টানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে একটি রাজনৈতিক দল।

জার্মানিতে সত্তরের দশকে তুরস্ক থেকে আগত অভিবাসীরা কাবাবের প্রচলন করেন। এরপর থেকে দেশটির অন্যতম প্রধান খাবার হয়ে দাঁড়িয়েছে এটি। প্রতিবছর দেশটিতে ৭০০–৭৫০ কোটি মার্কিন ডলারের মাংস দিয়ে তৈরি করা ডোনার কাবাব বিক্রি হয়। খবর দ্য গার্ডিয়ান ও দ্য ইনডিপেনডেন্ট’র।

জার্মানির রাজনৈতিক দল লেফট পার্টি বলেছে, দুই বছরের মধ্যে কিছু কাবাবের দাম ৪ ডলার ৩০ সেন্ট থেকে ১০ ডলার ৮০ সেন্টে পৌঁছেছে।

লেফট পার্টির ইয়ুথ পলিসি–বিষয়ক মুখপাত্র কাথি জেবেল বলেন, দেশজুড়ে কাবাবের দাম কম করে হলেও ৭ দশমিক ৫৫ মার্কিন ডলারে পৌঁছেছে। সরকারের পক্ষ থেকে একে বিলাসবহুল খাবার হওয়া থেকে রক্ষা করতে ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি জানান তিনি। 

দলটির পক্ষ থেকে সরকারের কাছে কাবাবের দাম ৫ ডলার ৩০ সেন্ট বেঁধে দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। দেশের তরুণদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় লেফট পার্টি।

এর জন্য, সরকারের কাছ থেকে ভর্তুকি দেওয়ার কথা বলা হয়। গত ফেব্রুয়ারিতে এ নিয়ে জার্মান সরকারের পক্ষ থেকে বলা হয়, মজুরি ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ডোনার কাবাবের দাম বেড়েছে। কাবাব বিক্রির দোকানগুলোর বেশি ভাড়া, জ্বালানি খরচ ও কাবাবের উপাদানের জন্য খরচ বেশি হচ্ছে। এগুলোর খরচ কমানো গেলে কাবাবের দামও কমে যাবে বলে মনে করেন জেবেল।

জেবেল আরও বলেন, ‘সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, তবে কাবাবের দাম বেশি থেকে যাবে।’

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ অবশ্য বিষয়টি নিয়ে আগেই কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি যেখানে যাই, তরুণেরা আমাকে কাবাবের দাম কমবে কি না, সে বিষয়ে প্রশ্ন করেন।’

এর আগে, শলৎজ অবশ্য কাবাবের দাম নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি উড়িয়ে দেন। তিনি এসময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টার কথা বলেন।

জার্মান পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে জার্মানিতে গ্রাহকপণ্যের দাম ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছিল। দেশটিতে জ্বালানি খরচ বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও অভ্যন্তরীণ নানা সংকটে দেশটিতে মূল্যস্ফীতির ব্যাপক প্রভাব পড়েছে।

 

একাত্তর/জো
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
সিরিয়া জুড়ে সপ্তাহান্তে জ্বালানি তেলের মূল্য হঠাৎ এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বৃদ্ধিতে ছড়িয়ে পড়েছে তীব্র গণবিক্ষোভ। প্রায় দুই বছর আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এটিই দেশটিতে সবচেয়ে বড় এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর