প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় ফাঁসির আসামি গ্রেপ্তার

আপডেট : ২৬ মে ২০২২, ০১:০৮ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হাইকে গ্রেপ্তার করছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৫ মে) রাতে র‌্যাব-২ এর একটি দল জঙ্গিগোষ্ঠী হরকাতুল জিহাদ বাংলাদেশের সাবেক আমির ও প্রতিষ্ঠাতা সদস্য মুফতি আবদুল হাইকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব সদর দপ্তরের সহকারি পরিচালক (গণমাধ্যম) আ ন ম ইমরান খান হুজিবি’র নেতা আবদুল হাইকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাসসকে জানান, দীর্ঘদিন পালিয়ে থাকা আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আসামি মুফতি আব্দুল হাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭৬ কেজি বোমা পুঁতে রেখে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার এবং রমনার বটমূলে বোমা হামলার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তিনি আরও একটি মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাাপ্ত আসামি। তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দিতে।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনার মামলায় ২০১৪ সালের ২৩ জুন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ৮ জনকে মৃত্যুদন্ড এবং ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দেন বিচারিক আদালত। 

আরও পড়ুন: সাকিবের দুই স্বর্ণ কোম্পানির নাম প‌রিবর্ত‌নের পরামর্শ

এরআগে ২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে রেখে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। ওই মামলায় ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন আদালত।

র‌্যাব সূত্রে জানা যায়, এই দুই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ছিলেন মুফতি আবদুল হাই। এ ছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি। 


একাত্তর/আরবিএস 

আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে খুললো মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে কাজের সুযোগ পেয়েছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক। 
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন।
দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করার পরও, ক্লান্তি উপেক্ষা করে সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা...
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাট হাতে নতুন রেকর্ড গড়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত। বেন স্টোকসকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক...
ব্যবসা পরিচালনার খরচ কমানো এবং সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, অর্থায়নের ব্যয়...
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ফলে মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে গেছেন তিনি। তবে প্রতিযোগিতায় বড় অর্জন নিয়ে দেশে ফিরছেন এই বাংলাদেশি...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে একান্ত ব্যক্তিগত অনুভূতি ও গোপন কথা ভাগ করে নেওয়ার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তা সামনে এনেছে জনপ্রিয় স্টার্টআপ ক্যারেক্টার.এআই (Character.AI)। দেউলিয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর