আনার হত্যা তদন্তে ঢাকায় ভারতের পুলিশ 

আপডেট : ২৩ মে ২০২৪, ১১:১৬ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নৃশংস হত্যার ঘটনা তদন্তে বাংলাদেশে পৌঁছেছে ভারতের পুলিশের একটি দল।

বৃহস্পতিবার তারা ঢাকায় পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ।

তিনি সাংবাদিকদের বলেন, তারা বিকালে আমাদের সাথে বসবেন। আমরা যে তিনজনকে গ্রেপ্তার করেছি, প্রয়োজনে তাদের সাথেও কথা বলবেন ভারতীয় গোয়েন্দা টিমের সদস্যরা।

ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- হত্যাকাণ্ডের মূল সংঘটক আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি।

চিকিৎসার কথা বলে গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতের কলকাতায় যাওয়ার পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আনোয়ারুল আজিম আনার।

বুধবার সকালে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছে, কলকাতার উপকণ্ঠে নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়।

হত্যার পর মরদেহের হাড় ও মাংস আলাদা করে তা বিভিন্ন জায়গায় ফেলা দেওয়া হয়েছে। মরদেহ ফেলায় মূল সন্দেহভাজন সিয়ামকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

তবে নিহত তিনবারের সংসদ সদস্যের মরদেহের কেনো অংশই এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

ডিবি প্রধান হারুন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচণ, আসামিদের গ্রেপ্তার ও মরদেহ উদ্ধারে কলকাতায় সে দেশের পুলিশের বিভিন্ন ইউনিট ও সংস্থা কাজ করছে। আমাদেরকে তারা সহায়তা করছে। আমরাও তাদের কাছ থেকে সহায়তা নিচ্ছি।

প্রয়োজনে বাংলাদেশের গোয়েন্দা পুলিশের একটি দলও কলকাতায় ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানান ডিবি প্রধান।

আরবি
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে নেপালে আটক সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। 
হাইকোর্টের রায়ের আলোকে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলাসহ তদন্তাধীন মামলায় গণমাধ্যমে বক্তব্য দেওয়া বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 
বাংলাদেশের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন ভারতের মাটিতে। এখন পর্যন্ত এই খুনের সাথে সরাসরি জড়িত সন্দেহভাজনদের সবাই বাংলাদেশি।
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের মূল পরিকল্পনাকারী, অর্থ ও ইন্ধনদাতা হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবী বলে আদালকে জানিয়েছে মহানগর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর