এমপি আনারের দেহাংশ উদ্ধারের দাবি

আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:১৭ পিএম

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খোঁজে কলকাতার নিউ টাউনে সঞ্জীভা গার্ডেনসে অভিযান চালিয়েছে গোয়েন্দারা।

সঞ্জীভা গার্ডেনসের মালি সিদ্ধেশ্বর মণ্ডল উদ্ধার হওয়া মাংস টুকরো দেখেছেন বলে দাবি করেছেন। তার দাবি, তার ভগ্নীপতি ভূষন শিকারী টুকরো মাংস উদ্ধার করেছেন। 

তিনি বলেন, ওই অ্যাপার্টমেন্ট ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে দেহাংশ উদ্ধার করা হয়েছে।

কলকাতা সফররত বাংলাদেশের গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুর অর রশীদ বলেছেন, যে মাংসের টুকরো পাওয়া গেছে, তার ডিএনএ পরীক্ষা করা হবে। তারপর নিশ্চিত হওয়া যাবে সেটি এমপি আনারের দেহাংশ কি না।

প্রত্যক্ষদর্শী সিদ্ধেশ্বর বলেন, সঞ্জীভা গার্ডেনসে যাকে খুন করা হয়েছে তার দেহের ছোট ছোট টুকরো করে কমোডে ফ্ল্যাশ করা হয়েছে। সেটা সেপটিক ট্যাংকে পাওয়া গেছে। আমি ছবি তুলতে গিয়েছিলাম। তুলতে দেয়নি। 

সেপটিক ট্যাংক থেকে টুকরো মাংস উদ্ধার দেখেছেন এই ব্যক্তি

এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তার (এমপি) মরদেহ সম্পর্কে স্পষ্ট কোনো খবর আমাদের কাছে নেই। আমরা বসে নাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

মরদেহ না পাওয়া গেলে বিচার প্রক্রিয়া কীভাবে চলবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো জটিলতা তৈরি হবে না। কারন যারা হত্যা করেছে তারা তো স্বীকার করেছে। আশা করি কিছু তো মিলবে। তা ছাড়া আইনজ্ঞরা  এ বিষয়ে ব্যাখ্যা দেবেন।

সোমবার তদন্ত সূত্রে জানা যায়, কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ জানিয়েছেন, নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের বাথরুমে টুকরো টুকরো করা হয় এমপি আনারের লাশ। পরে সেগুলো পলিথিনে ভরে ট্রলিতে করে নিয়ে পাবলিক টয়লেটসহ বিভিন্ন খালে ফেলে দেয়া হয়েছে।

মুম্বাই থেকে গ্রেপ্তার খুলনার বাসিন্দা কসাই জিহাদকে নিয়ে সোমবার খুনের ঘটনাস্থল কলকাতার সঞ্জীভা গার্ডেনের ওই ফ্ল্যাট এবং একটি বর্জ্যখাল পরিদর্শন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এর আগে জিহাদকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন কলকাতায় থাকা ডিবির সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদের বরাতে এসব তথ্য জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।

সোমবার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) দল। এ সময় সঞ্জীভা গার্ডেনসের সেই ফ্ল্যাটে নেয়া হয় কলকাতায় গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে।
বাংলাদেশে গ্রেপ্তার তিনজনকে ভিডিও কলে যুক্ত করে জিহাদের সঙ্গে সামনাসামনি জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উঠে আসে। 

পরে কলকাতার গোয়েন্দা পুলিশকে সংসদ সদস্য আনারের দেহাংশের খোঁজে সঞ্জীভা গার্ডেনসের  ফ্ল্যাটের কমোড, স্যুয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ জানান ডিবির হারুন। পাশাপাশি হাতিশালা লেকও সার্চের অনুরোধ করা হয়।

গত ১২ মে ঝিনাইদহর কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরেরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

গত ২২ মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছে, কলকাতার উপকণ্ঠে নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়।

খুনের আলামত মুছে ফেলতে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। এরপর সুটকেস ও পলিথিনে ভরে ফেলে দেয়া হয় বিভিন্ন জায়গায়।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যকে হত্যার পর মরদেহ ফেলার কাজে অংশ নেয়া সিয়াম নামে একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

আর ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার হন হত্যাকাণ্ডের মূল সংঘটক আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি।

কেএসএইচ
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার প্রথম চার্জশিট বারাসাত আদালতে জমা দিয়েছে কলকাতার সিআইডি পুলিশ। 
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম ও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ডরিন জানিয়েছেন, কলকাতায় ডিএনএ টেস্ট করাতে যাওয়ার আগে এই হুমকি এলো।
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার দুই অভিযুক্ত কসাই জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেনের জামিন নাকচ করে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (জেল হেফাজত) নির্দেশ দিয়েছে...
স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র উৎকণ্ঠায় দিন কাটছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। আর এই স্নায়ুচাপ সামলাতে আলবিসেলেস্তে সমর্থকদের এখন একমাত্র ভরসা, নানা অদ্ভুত আর...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আচমকা ধেয়ে আসা তীব্র বজ্রঝড় আর বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার শেষ মুহূর্তের চূড়ান্ত অনুশীলন সেশন! রবিবারের সেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর