‘তার হাসি, সরলতা, মানুষের প্রতি ভালোবাসা সবার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে’

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর অন্তত ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রাণ হারানো শিক্ষক মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) আসরের নামাজ শেষে রাজধানীর জাহাঙ্গীর গেট সংলগ্ন শাহীন হলে এই দোয়া অনুষ্ঠিত হয়। নিহতের পরিবারের এই আয়োজনে অংশ নেন রাজনৈতিক, সামরিক ও সামাজিক অঙ্গনে বহু বিশিষ্ট ব্যক্তি।

তাদের মধ্যে ছিলেন- শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মাহদি আমিন, দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ আরও অনেকে।

দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাহেরিনের স্বামী মনছুর হেলাল, তার ছোট ভাই মুনাফ ও ছোট বোন মেহতাজ । তারা মাহেরিনের স্মৃতি, তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন এবং পারিবারিক জীবনের নানা আবেগ ঘন মুহূর্তগুলো তুলে ধরেন। 

স্বামী মনছুর হেলাল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মাহেরিন শুধু আমার স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। তার হাসি, তার সরলতা, আর মানুষের প্রতি ভালোবাসা আমাদের সবার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

ছোট ভাই জানান, মাহেরিন সবসময় পরিবারের সবার পাশে দাঁড়াতেন এবং সবার পড়াশোনায় যেমন মনোযোগী ছিলেন, তেমনি সবার প্রতি মমতাময়ী আচরণ করতেন। 

ছোট বোন কাঁদতে কাঁদতে বলেন, আপু ছিল আমাদের পরিবারের আলোর উৎস। তার অনুপস্থিতি আমরা কোনোদিন পূরণ করতে পারবো না।

পরে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব। তিনি মাহেরিন চৌধুরীর রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ও শক্তি দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিরা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মাহেরিনের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানান।

একাত্তর/এসি
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
১৫ আগস্ট ২০২৫, ১৫:৫৩
‘তার হাসি, সরলতা, মানুষের প্রতি ভালোবাসা সবার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে’
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
উত্তরার মাইলস্টেন স্কুলের শিশুদের সেই বিমান দুর্ঘটনার দুসহ স্মৃতি ভোলাতে ব্যতিক্রমী এক আয়োজন উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ‘আজ আমাদের ছুটি ওভাই আজ আমাদের ছুটি’ শিরোনামে ছোট্ট শিশুরা মেতেছিলো ছবি আঁকা ও...
ঠিক জীবন-মৃত্যুর এমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছিলো রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম নাবিল রোহান। যে বিভীষিকা পেরিয়ে রোহান আজ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর