বাবার খুনিদের ফাঁসি চাই: এমপি আনারের মেয়ে

আপডেট : ২৪ মে ২০২৪, ০৮:০০ পিএম

বাবা হত্যার বিচার চেয়েছেন নিহত এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

শুক্রবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে গণমাধ্যমকর্মীদের কাছে এ দাবি জানান তিনি। একই সাথে ঘটনার পেছনে কোনো রাজনৈতিক প্রতিহিংসা আছে কিনা তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি। 

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবরের পর থেকেই ঝিনাইদহের কালীগঞ্জে চলছে শোক। তার বাড়ির সামনে অবস্থান নিয়ে হত্যার বিচার চাইছেন নেতা কর্মীরা।

এর মধ্যে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন এবং স্ত্রী শেফালী ফেরদৌস। তাদের আসার খবরে শুক্রবার সকালে বাসার সামনে ভিড় করেন নেতাকর্মীরা। এ সময় সকলকে ধৈর্য ধরতে বলেন মুমতারিন।

গণমাধ্যমের কাছে মুনতারিন বলেন, তার বাবার হত্যার সাথে রাজনৈতিক কোন কারণ আছে কিনা তাও তদন্ত করে দেখা উচিত।

বাবার হত্যাকারীদের ফাঁসি দেখতে চান মুনতারিন। হত্যার সাথে কাউকে যাতে ছাড় দেয়া না হয় এরজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি। 

এদিকে গত বুধবার সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন মুমতারিন। 

এআর
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
দেশে গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর