‘গার্লফ্রেন্ড’ শিলাস্তি ফেরার পর ঢাকা ছাড়েন শাহিন

আপডেট : ২৩ মে ২০২৪, ১১:১৩ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নৃশংসভাবে খুন হয়েছেন। কলকাতার একটি ফ্ল্যাটের ভেতরে তার হত্যা করার পর কয়েক টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়া হল। হত্যাকাণ্ডের সেই রোমহর্ষক ঘটনা প্রকাশ্যে এনেছেন বাংলাদেশের গোয়েন্দারা। 

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদ জানিয়েছেন, এই ভয়াবহ ও নৃশংসতম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন আখতারুজ্জামান শাহিন। হত্যাকাণ্ড বাস্তবায়নের পরই বাংলাদেশ ছাড়েন তিনি। এখন পলাতক হিসাবেই তার নাম রয়েছে পুলিশের খাতায়। 

এমপি আনার খুনের সঙ্গে রহস্যময়ী এক তরুণী নাম উঠে এসেছে। শিলাস্তি রহমান তার নাম। এমপি আনার হত্যাকাণ্ডে শিলাস্তিতে ব্যবহার করা হয়েছে ‘হানি ট্রাপ’ হিসেবে। অর্থাৎ, শিলাস্তির ডাকে সাড়া দিতেই এমপি আনার ছুটে যান কলকাতায়। চিকিৎসার নাম করে বাড়ি ছাড়েন এই সংসদ সদস্য। 

গত ১২ মে ভারতের কলকাতায় যাওয়ার পর দিন ১৩ মে থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে যান আনার। এরপর ২২ মে সকালের দিকে তার খুনের খবর সামনে আসে। কলকাতার কাছেই নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জিভা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটের একটি কক্ষে এমপি আনারকে খুন করা হয়।

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান এমপি আনার। প্রথম দিন তিনি তার বন্ধু গোপালের বাসায় থাকেন। পরদিন কৌশলে এমপি আনারকে নিউটাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীর। আর এই কাজটি করেন শিলাস্তি, তিনি ফোনে এমপি আনারকে নেমন্তন্ন জানান দেখা করার। 

মূল পরিকল্পনাকারী শাহিন সংসদ সদস্য আনারকে কলকাতা নিতে এই তরুণীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন। কারণ, সব পরিকল্পনা করে শাহিন ১০ মে দেশে ফিরে এলেও শিলাস্তি রহমান থেকে যান কলকাতায়। ধারণা করা হচ্ছে, শিলাস্তির সঙ্গে এমপি আনারের আগে থেকেই পরিচয় ছিলো। 

শিলাস্তির ডাক পেয়েই বন্ধু গোপালকে চিকিৎসা ও খানাপিনার অজুহাতে কলকাতার নিউটাউনে চলে যান এমপি আনার। সেখান শিলাস্তিসহ আরও একজনকে নিয়ে সেই ফ্ল্যাটে যান আনার। গোয়েন্দাদের ধারণা, সাথের ব্যক্তিটিই এমপি আনারের ‘কন্ট্রাক্ট কিলার’ আমানুল্লাহ ওরফে আমান। 

কলকাতার সূত্র জানায়, যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে, ১৩ মে সেখানে দুজন পুরুষ ও একজন নারী প্রবেশ করেন। একদিন থাকার পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী। ধারণা করা হচ্ছে, ওই নারীই শিলাস্তি রহমান। ১৩ মে তিনি আমানুল্লাহ ও আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন।

অভিযুক্ত খুনি আর মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের গার্লফ্রেন্ড শিলাস্তি রহমান ডিবির হাতে আটক রয়েছে। তাদের থেকেই হত্যাকাণ্ডের পুরো ঘটনা জানা গেছে বলে জানান হারুন অর রশীদ। শিলাস্তি ঢাকায় ফেরত আসার পরই, শাহীন নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান। 

ডিবি প্রধান হারুন অর রশীদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ১৩ মে এমপি আনারকে হত্যার পর শাহিনের গার্লফ্রেন্ড শিলাস্তি ও আমানুল্লাহ ১৫ মে এবং মোস্তাফিজ ১৬ তারিখ ঢাকায় ফেরেন। এরপরেই ভিস্তা এয়ারলাইন্সে করে শাহীন দিল্লি হয়ে কাঠমাণ্ডুতে চলে যান। বর্তমানে তিনি পলাতক আছেন।

সংসদ সদস্য আনারকে ঢাকায় বসে ২-৩ মাস আগে হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকায় না পেরে কৌশলে নেয়া হয় কলকাতায়। সেখানে তাকে হত্যার পর শরীর টুকরো টুকরো করে হাড্ডি ও মাংস আলাদা করা হয়। এরপর হলুদ মিশিয়ে ব্যাগে ভরে ওই বাসা থেকে বের করা হয়েছে। 

গোয়েন্দারা জানান, হত্যাকাণ্ডের সময় শিলাস্তি ফ্ল্যাটের অন্যতলায় অবস্থান করছিলেন। তবে সামনে ছিলেন না। হত্যাকাণ্ডের পর তিনি নিচে নেমে আসেন। এরপর লাশ গুমে সহায়তা করেন। আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরো করা লাশ একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে।

এআরএস
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...
জাতীয় সংসদে ‘মেম্বারস অব পার্লামেন্ট রেনুমারেশন অ্যান্ড অ্যালাউন্স বিল-২০২৬’ পাস হয়েছে। এই বিলটি পাসের মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর