এমপি আনার খুনেও বিএনপির ভারত বিরোধিতা

আপডেট : ২৩ মে ২০২৪, ১১:১২ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহিন! এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থি নেতা আমানুল্লাহ আমানকে। কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসে শাহিন। পরে আমানসহ ছয় জন মিলে এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে লাশ গুম করতে টুকরো টুকরো করে। 

বুধবার সন্ধ্যা নাগাদ তদন্তকারী কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ ও জড়িতদের বয়ান থেকে এসব তথ্য পেলেও এর আগে দুপুরেই বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, আপনারা কি এখনও এই সরকারের সক্ষমতা দেখেন- আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে? বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, তাদের তথাকথিত একজন সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন… তার কোনও খবর দিতে তারা পারলেন না। না পারলো বাংলাদেশ সরকার, না পারলো তাদের বন্ধুরাষ্ট্র ভারত। তাহলে আমরা কী মনে করবো?

তার কথার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বলেছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নাই। আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয়, সেখানে সালাউদ্দিন এতদিন নিরাপদে কেমন করে আছেন। তাকে তো কেউ হত্যা করেননি। তার জীবনে তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি, জীবনের কোনও হানি ঘটেনি। এই ধরনের অপবাদ কেন দিচ্ছে বন্ধু রাষ্ট্রকে?

মূল ঘটনা জানার চেষ্টা না করে ভারতকে জড়িয়ে এ ধরনের মন্তব্য করা একেবারেই অদক্ষ রাজনৈতিকের কাজ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

কলকাতায় নিখোঁজ থাকা এমপি আনোয়ারুল আজিম সম্পর্কে ভারত সরকার কেন বাংলাদেশকে তথ্য দেয়নি তা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু সাধারণ নাগরিক নয়, আওয়ামী লীগের ‘কথিত’ সংসদ সদস্যরাও সরকারের বন্ধুরাষ্ট্রের (ভারত) কাছে নিরাপদ নয়। 

তার এই দাবি একেবারেই সত্য নয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ মিন্টো রোডের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। এটি পারিবারিক, আর্থিক, নাকি এলাকার কোন দুর্বৃত্তকে দমন করার জন্য হয়েছে, তা আমরা তদন্ত করে দেখছি। বিষয়টি নিয়ে আমরা নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছি।

এমপি আনারের রাজনৈতিক সহযোদ্ধারা বলছেন, ঘটনা আড়ালে রেখে ভারতকে সম্পৃক্ত করে এভাবে দায়ী করতে চেষ্টা করার বিএনপির এই রাজনীতি আজকের না। বাংলাদেশের থেকে পরিকল্পনা ও বাস্তবায়নকারীরা গিয়ে ঘটনা ঘটিয়েছে বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। দুই দেশের প্রশাসন মিলে প্রকৃত দোষীদের শাস্তি দিবে সেটাই এখন দাবি। বিএনপি ভারত বয়কটের রাজনীতির সঙ্গে মেলানোর অপচেষ্টা করবে না সেটাই প্রত্যাশা।

এআরএস
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দলের পক্ষ থেকে কোনো নাম দেওয়া হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেন, সরকার এই কমিটিতে বিরোধী দলের...
শেরপুরে জামায়াত নেতাকে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীরা চিহ্নিত হলেও সরকার এখনো তাদের আটক করতে পারেনি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে রাশেদ খাঁনকে সমর্থন করতে স্থানীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর