ভারতের গোয়েন্দাদের কাছেও একই স্বীকারোক্তি আসামিদের: হারুন

আপডেট : ২৩ মে ২০২৪, ১১:১২ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা বাংলাদেশের আসামিরা ভারতীয় গোয়েন্দাদের কাছেও একই স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

ভারত থেকে আসা দেশটির ইন্টেলিজেন্স ব্যুরোর চার সদস্যদের একটি দলের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তবে ভারতীয় গোয়েন্দাদের কেউ গণমাধ্যমের সামনে আসেননি।

হারুন অর রশীদ বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে ভারতীয় পুলিশ। খুব শিগগিরই উদ্ধার করতে পারবেন বলে ভারতীয় কর্মকর্তারা ডিবিকে জানিয়েছেন।

তিনি বলেন, ভারতীয় পুলিশের যে টিম ডিবিতে এসেছেন, তারা আমাদের হাতে গ্রেপ্তার আসামিদের সঙ্গে কথা বলেছেন। আমাদের ডিবির কাছে যে তথ্যগুলো আসামিরা জানিয়েছিলো, তারা ভারতীয় পুলিশের কাছেও একই তথ্য স্বীকার করেছে।

ডিবিপ্রধান হারুন আরও বলেন, ভারতীয় পুলিশ সিয়াম নামে একজনকে গ্রেপ্তার করেছে। তার মাধ্যমে চেষ্টা করছে এমপির মরদেহ কোথায় ফেলেছে, মরদেহ উদ্ধারের চেষ্টা করছে ভারতীয় পুলিশ। আশা করছি দ্রুতই পেয়ে যাবে।

চিকিৎসার কথা বলে গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতের কলকাতায় যাওয়ার পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আনোয়ারুল আজিম আনার।

বুধবার সকালে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছে, কলকাতার উপকণ্ঠে নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়।

ভারতের কলকাতায় একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজিম আনারকে হত্যায় জড়িত অভিযোগে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। এদের মধ্যে রয়েছেন হত্যা মিশন বাস্তবায়নের প্রধান হোতা আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়া।

হত্যার পর ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যের মরদেহের হাড় ও মাংস আলাদা করে তা বিভিন্ন জায়গায় ফেলা দেওয়া হয়েছে। মরদেহ ফেলায় মূল সন্দেহভাজন সিয়ামকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কিন্তু এখনো দেহের কোনো অংশই উদ্ধার করা যায়নি।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আজিম প্রথমে পৌর কাউন্সিলর হয়েছিলেন বিএনপি থেকে। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৯ সালে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হয়। ২০১৪ সাল থেকে নৌকা প্রতীকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আনার।

কেএসএইচ
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...
জাতীয় সংসদে ‘মেম্বারস অব পার্লামেন্ট রেনুমারেশন অ্যান্ড অ্যালাউন্স বিল-২০২৬’ পাস হয়েছে। এই বিলটি পাসের মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হলো।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর