এমপি আনারের মরদেহ উদ্ধার হয়নি, তদন্তে সিআইডি

আপডেট : ২২ মে ২০২৪, ০৬:০০ পিএম

ভারতের চিকিৎসার জন্য গিয়ে ‘খুন হওয়া’ আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি আর ক্ষতিয়ে দেখতে তদন্ত চলছে এবং রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্তের দায়িত্ব নিয়েছে।

বুধবার বিকেলে এক সংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশের আইজি অখিলেশ চতুর্বেদী।

তিনি বলেন, বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম ব্যক্তিগত সফরে এসে এখান থেকে নিখোঁজ হয়ে যান। ১৮ মে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এমপি পরিচিত গোপাল বিশ্বাস এই অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি। 

এই ঘটনা তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি তদন্তকারী দল গঠন করা হয়। এরপর গত ২০ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই কেসটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার একটি নির্দেশ আসে বলে জানান তিনি।

চতুর্বেদী জানান, বুধবার আমাদের কাছে তথ্য আসে তাকে খুন করা হয়ে থাকতে পারে। এরপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটি সনাক্তকরণ করে। কারণ এখানেই তাকে শেষবার দেখা গিয়েছিল। 

আমাদের কাছে যা তথ্য আছে তাতে এমপি ১৩ তারিখে এই আবাসনে ঢুকেছিলেন। তবে এর আগে এসেছিলেন কিনা সেটি আমাদের কাছে পরিষ্কার নয়। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন সেই বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ, যোগ করেন চতুর্বেদী।
 
এমপি আনারের শরীর টুকরো টুকরো করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তার সত্যতা কতুটুকু, এমন প্রশ্নের জবাবে চতুর্বেধী বলেন, এটা এখনই বলা সম্ভব নয়। টিম ফিঙ্গারপ্রিন্ট, ফটোগ্রাফিসহ সবাইকে এই তদন্ত করতে বলা হয়েছে। তারা খতিয়ে দেখছেন।
 
তিনি আরও জানান, যে প্লটটিতে ওই এমপি উঠেছিলেন সেটি সন্দীপ রায়ের নামে এক ব্যক্তির। তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে কাজ করেন। তিনি ভাড়া দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের (প্রবাসী বাংলাদেশি) বাসিন্দা আখতারুজ্জামান নামে এক ব্যক্তিকে।

এদিকে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম ছিলেন বলে মনে করা হচ্ছে, সেই ফ্ল্যাটে রক্তের দাগ মিলেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা সেখান থেকে আঙুলের ছাপ এবং রক্তের নমুনা সংগ্রহ করেছে।

কলকাতা পুলিশ সূত্র বলছে, তাদের ধারণা ওই ফ্ল্যাটে আনারকে হত্য করে তার দেহ টুকরো টুকরো করা হয়। সেই দেহাংশ এখনও মেলেনি। তবে ফ্ল্যাটে রক্তের নমুনা মিলেছে। পুলিশ কয়েকজনকে খুঁজে পেয়েছে।

এদিকে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, কলকাতা পুলিশ বাংলাদেশের উপহাইকমিশনকে জানিয়েছে ওই ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে সেখানে পুলিশ কোনো লাশ খুঁজে পায়নি।

আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছে, এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভারতের কেউ নয়, বাংলাদেশিরাই জড়িত। ইতিমধ্যে তিন জনকে আটক করা হয়েছে। 

এমপি আনার হত্যার ঘটনায় দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো অবনতি ঘটবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

চিকিৎসার জন্য গত আট দিন ধরে নিখোঁজ থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জীভা গার্ডেন’ থেকে ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এই এমপির মরদেহ উদ্ধার করার কথা জানায় স্থানীয় পুলিশ।

চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এমপি আনোয়ারুল আজিম তার যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন, সেই গোপাল বিশ্বাস বুধবার সকালে পুলিশের কাছ থেকে আনারের লাশ উদ্ধারের খবর পান বলে গণমাধ্যমে জানিয়েছেন।

একাত্তর/এসি
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...
জাতীয় সংসদে ‘মেম্বারস অব পার্লামেন্ট রেনুমারেশন অ্যান্ড অ্যালাউন্স বিল-২০২৬’ পাস হয়েছে। এই বিলটি পাসের মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হলো।
দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা বজায় রাখতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর