নেপাল কেন সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো, এটিই কি বিক্ষোভের কারণ?

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম

ফেসবুক, ইউটিউব এবং এক্স-সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম সরকার নিষিদ্ধ করে দেয়ার প্রতিবাদে হাজার হাজার তরুণ নেপালি নাগরিক রাস্তায় নেমে আসার পর বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। 

রাজধানী কাঠমান্ডু থেকে শুরু হওয়া বিক্ষোভ ও প্রতিবাদ এখন হিমালয় দেশটির অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। বানেশ্বর, সিংহদুর্বার, নারায়ণহিটি এবং সংবেদনশীল সরকারি এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। নামানো হয়েছে সেনাবাহিনী। সড়কে সড়কে ফেলা হয়েছে ব্যারিকেড।

পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে, রাবার বুলেট, টিয়ারশেল ও জলকামান ছুঁড়েছে। এক তরুণ বিক্ষোভকারী অন্যদের পিছু হটার জন্য আবেদন জানিয়ে দাবি করে, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী জনতার মধ্যে ঢুকে তাদের উস্কানি দিয়েছে। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই জিতে গেছি। 

বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় প্রধানমন্ত্রী অলি সোমবার সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর নতুন বানেশ্বর এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভের কারণ কী 

সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে নিবন্ধন না করার পর বৃহস্পতিবার নেপাল ফেসবুক এবং ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলো নিষিদ্ধ করে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া জায়ান্টদের ২৮ আগস্ট থেকে সরকারের সঙ্গে নিবন্ধনের জন্য এক সপ্তাহ সময় দেয়া হয়েছে। কিন্তু মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ), অ্যালফাবেট (ইউটিউব), এক্স (পূর্বে টুইটার), রেডিট এবং লিঙ্কডইন- কেউই নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দেয়নি।

গত বছর সুপ্রিম কোর্টের এক আদেশ অনুসরণ করে সরকারের এই নির্দেশনা জারি করা হয়। সোশ্যাল মিডিয়া জায়ান্টগুলোকে একটি যোগাযোগ কেন্দ্র স্থাপন করতে এবং একজন আবাসিক অভিযোগ পরিচালনা কর্মকর্তা এবং সম্মতি কর্মকর্তার নাম উল্লেখ করতে বলা হয়েছিল। টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ সরকারের সাথে নিবন্ধিত এবং নেপালে এখনও ব্যবহার করা হচ্ছে। টেলিগ্রাম এবং গ্লোবাল ডায়েরির আবেদনগুলো পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা কী বলছেন

দ্য কাঠমান্ডু পোস্টের একটি প্রতিবেদনে নেপালে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ কোটি ৩৫ লক্ষ এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৬ লক্ষ বলে উল্লেখ করা হয়েছে। অনেকেই তাদের ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে। নেপালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে যাবার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্তরা প্রতিবাদ শুরু করে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভগুলো দুর্নীতিবিরোধী বিক্ষোভে পরিণত হয়।

২৪ বছর বয়সী ছাত্রী যুজান রাজভান্ডারী সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার কারণে আমরা উদ্বুদ্ধ হয়েছি, কিন্তু এটাই একমাত্র কারণ নয় যে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা নেপালে প্রাতিষ্ঠানিকীকরণ করা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছি।

২০ বছর বয়সী ছাত্রী ইক্ষমা তুমরোক বলেছেন, তিনি সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। আমরা পরিবর্তন দেখতে চাই। অন্যরা এটি সহ্য করেছে, কিন্তু এটি আমাদের প্রজন্মের সাথে শেষ হতে হবে। আগামীর প্রজন্মকে আমরা এসব থেকে নিরাপদ রাখতে চাই। 

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে একজন বিক্ষোভকারীকে বলতে শোনা যাচ্ছে, যখন নেতাদের ছেলে-মেয়েদের উজ্জ্বল ভবিষ্যত থাকে, তখন আমাদের ভবিষ্যত কোথায়?

নেপাল সরকার কী বলেছে

রোববার এক বিবৃতিতে নেপাল সরকার বলেছে, তারা চিন্তাভাবনা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং তাদের সুরক্ষা এবং নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে, সরকার টেলিগ্রামের অ্যাক্সেস বন্ধ করে দেয়, কারণ এই সুরক্ষিত প্ল্যাটফর্মটি অনলাইন জালিয়াতি এবং অর্থপাচারের জন্য ব্যবহৃত হচ্ছে। গত বছর, নেপাল সরকার টিকটক নিষিদ্ধ করে। প্ল্যাটফর্মটি নেপালি নিয়ম মেনে চলতে সম্মত হওয়ার পর আগস্ট মাসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

একাত্তর/এসি
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৩
নেপাল কেন সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো, এটিই কি বিক্ষোভের কারণ?
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর