নেপালে সেনা প্রধানের সঙ্গে বৈঠকে সুশীলা কার্কি ও দুর্গা প্রসাই

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

নেপালে চলমান অস্থিরতা ও অনিশ্চয়তা কাটাতে দেশটির সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তাকেই চেয়েছে জেন-জি। কার্কির পাশাপাশি বৈঠককে আরও রয়েছেন রাজতন্ত্রপন্থী দুর্গা প্রসাই।

বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে ভদ্রকালীর সেনা সদরে পৌঁছান শিক্ষাবিদ ও সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বিতর্কিত রাজতন্ত্রপন্থী দুর্গা প্রসাইকেও সেনা প্রহরায় নিয়ে আসা হয় সেনা সদর কার্যালয়ে। সেখানেই সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ভদ্রকালীতে অবস্থিত সেনা সদর দপ্তরের সামনে জেন-জি আন্দোলনকারী, সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের বিপুল জমায়েত রয়েছে। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৈঠকের ফলাফল জানার জন্য।

এর আগে, বুধবার জেন জি প্রতিনিধিদের পাঁচ ঘণ্টার বৈঠকে ঠিক হয় নেপাল সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হবে। কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ ও ধরনের মেয়র হরকা সামপাংও তাকে সমর্থন দিয়েছেন। পাশাপাশি সেনা প্রধানকে তরুণদের দাবি মেনে নিতে বলেছেন।

যদিও সেনা সদরের বাইরে অপেক্ষমাণ জেন জি আন্দোলনকারীরা এখনও বলেন্দ্র শাহের সমর্থনে স্লোগান দিয়ে চলেছেন। তা নিয়ে কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি ও বাগবিতণ্ডা শুরু হলে সেনা সদস্যরা লাউড স্পিকারে জমায়েতকারীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেন।

এর আগেই বুধবার সেনাপ্রধান অশোক রাজের সঙ্গে দেখা করে দুর্গা প্রসাই জানিয়ে দেন, তিনি ক্ষমতার জন্য লালায়িত নন। এক বার্তায় তিনি বলেন, নেতৃত্ব হাতে নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। দেশের মঙ্গলের জন্য যা হওয়া উচিত তাই হোক। যিনি দায়িত্ব নেবেন, তারকে পুরোপুরি  সহযোগিতার আশ্বাস দেন দুর্গা প্রসাই।

এদিকে, দু’দিন বন্ধের পর সকাল থেকে চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। একই সঙ্গে জাতীয় ব্যাংক কর্তৃপক্ষও সব ব্যাংককে কাজ শুরুর নির্দেশ দিয়েছে। অবশ্য ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ২৮ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। আর কয়েকদিন পরেই শুরু পূজা উৎসব। তাই ছুটির দিন বাড়ানো হয়েছে।

এআরএস
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৫
নেপালে সেনা প্রধানের সঙ্গে বৈঠকে সুশীলা কার্কি ও দুর্গা প্রসাই
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা উত্তাল রাজনীতির আবহেই দেশের বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে চরম ধাক্কা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কংগ্রেস সভাপতি...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর