কার্কিকে সমর্থন দিয়ে সংসদ ভেঙে দিতে বললেন বলেন্দ্র

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে বেছে নিয়েছে সেই দেশের তরুণ প্রজন্ম। আর তাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন তরুণদের আইডল হিসাবে খ্যাত কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। তরুণদের সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি কার্কির ক্ষমতা গ্রহণের পথ সহজ করতে দেশটির পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টের প্রতি আহবানও জানিয়েছেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মেয়র বলেন্দ্র শাহ কার্কির প্রতি সমর্থনের কথা জানান।

ওলির পতনের পর অন্তর্বর্তী নেতা হিসাবে প্রথমে বলেন্দ্রর নামই উঠেছিলো, কিন্তু আন্দোলনকারীরা তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা কররেও তিনি সাড়া দেননি। বলেন্দ্রর পরে সবচেয়ে বেশি সমর্থন মেলে কার্কির পক্ষে। এই পরিস্থিতিতে বুধবার রাতেই নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট করেন কাঠমান্ডুর মেয়র।

নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে বলেন্দ্র লেখেন, দেশ এবার সোনালী ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। জেন জি-সহ নেপালের সকল নাগরিককে দেশে শান্তি বজায় রাখার আহবান জানাচ্ছি। কেউ আতঙ্কিত হবেন না। ধৈর্য ধরুন। নেপাল একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে চলেছে, যা দেশের নতুন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন পরিচালনার পাশাপাশি এই অন্তর্বর্তী সরকারের কাজ হল দেশকে নতুন দিশা দেখানো।

এরপরই তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে আপনারা প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন। আপনাদের এই সিদ্ধান্তে আমার পূর্ণ সমর্থন এবং সম্মান রয়েছে। জেন জি’র এই ঐতিহাসিক বিপ্লব রক্ষা করার জন্য তিনি নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলকে সংসদ ভেঙে দেয়ারও আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি তরুণ প্রজন্মের নেতৃত্বেরও প্রশংসা করেন।

বলেন্দ্র ও কার্কি ছাড়াও জেন জি’র ভারচুয়াল বৈঠকে উঠে এসেছিল আরও কিছু নাম। তারা হলেন নেপালের বিদ্যুৎ পরিষদের প্রধান কুলমন ঘিসিং, যুবনেতা সাগর ধাকাল এবং ধারানের মেয়র হারকা সামপাং।

উল্লেখ্য, কার্কি সম্মতি দিলেই প্রধানমন্ত্রী হতে পারবেন না তিনি। এর জন্য প্রথমে তাকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে হবে।

এরপর প্রেসিডেন্ট পৌডেলের অনুমোদন দিলে তবেই গদিতে বসতে পারবেন প্রাক্তন প্রধানবিচারপতি। এরপর কি শান্তি ফিরবে বুদ্ধের দেশে, সময়ই বলে দেবে যথাযথ উত্তর।

একাত্তর/আরএ
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৭
কার্কিকে সমর্থন দিয়ে সংসদ ভেঙে দিতে বললেন বলেন্দ্র
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর