যে কারণে ফুঁসে উঠলো নেপালের তরুণ প্রজন্ম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা এবং সরকারের সীমাহীন দুর্নীর্তির বিরুদ্ধে নেপালের তরুণ প্রজন্মের তীব্র বিক্ষোভ ও সহিংসতাকে ঘিরে উত্তাল রয়েছে দেশটির রাজধানীসহ বিভিন্ন শহর। এরিই মধ্যে কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ; মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বিক্ষোভকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলিতে এখন পর্যন্ত ১৬ জন নিহত ও বহু আহতের খবর পাওয়া গেছে। 

গেলো কিছুদিন ধরেই নেপালের তরুণ প্রজন্মের মধ্যে সরকারবিরোধী বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। দেশটির সরকার সামাজিক মাধ্যমের ওপর চড়াও হবার পর থেকেই এর সূচনা হয়। সামাজিক মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে হ্যাশট্যাগ আন্দোলন শুরু করেন তারা। দ্রুততম সময়ে তাদের আন্দোলন ছড়িয়ে পড়তে শুরু করে। এর সঙ্গে যোগ হয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ।

গত বৃহস্পতিবার নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা হচ্ছে, কারণ তারা সরকারের কাছে নিবন্ধিত হয়নি। সরকার ২৮ আগস্ট থেকে এক সপ্তাহ সময় দিয়েছিলও, যাতে প্ল্যাটফর্মগুলো সরকারিভাবে রেজিস্ট্রেশন করে। 

তবে মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ), আলফাবেট (ইউটিউব), এক্স, রেডিট, ও লিংকডইনের মতো প্রতিষ্ঠানগুলো সময়মতো আবেদন না করায় নিষেধাজ্ঞা জারি করা হয়। যদিও টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পোপো লাইভ এরই মধ্যে নেপাল সরকারের কাছে নিবন্ধিত, তাই তারা এখনো সচল রয়েছে। টেলিগ্রাম ও গ্লোবাল ডায়েরি’র আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

সরকারের মতে, এই প্ল্যাটফর্মগুলিতে ভুয়া আইডি ব্যবহারকারীরা দূষিত কাজ এবং সাইবার অপরাধ করছে, যা সামাজিক সম্প্রীতি ব্যাহত করছে। ২০২১ সালের এনটিএ রিপোর্ট অনুসারে, নেপালের ৩ কোটি মানুষের প্রায় ৯০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে। ২০২১ সালের হিসাব অনুযায়ী, নেপালের জনসংখ্যার প্রায় ৭.৫ শতাংশ বিদেশে বসবাস করত, যারা তাদের পরিবারের সাথে যোগাযোগের জন্য মেটার মেসেঞ্জারের মতো প্ল্যাটফর্মের উপর নির্ভর করত। অনেক নেপালি তাদের পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগের জন্য ভাইবার ব্যবহার করেছে যারা বিদেশে অভিবাসী কর্মী হিসেবে কাজ করছে।

কাঠমান্ডু পোস্ট জানাচ্ছে, দেশটিতে প্রায় ১ কোটি ৩৫ লাখ ফেসবুক এবং ৩৬ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছেন। অনেকেই এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন। বিশেষ করে দেশটির তরুণ সমাজের একটি বড় অংশ তাদের আয়ের জন্য ইনিস্টাগ্রাম ব্যবহার করেন। আর ফেসবুকজুড়ে ছিলো বহু অনলাইন ব্যবসা। ফলে, নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়ে লাখো মানুষের জীবনে।

সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ থেকেই আন্দোলনের সূত্রপাত হলেও, বিক্ষোভকারীরা বলছেন, এটি এখন আর শুধু একটি নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ নয়; এটি পরিণত হয়েছে দেশ জুড়ে দুর্নীতিবিরোধী এক গণআন্দোলনে। তরুণ প্রজন্মের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন দেশটির বিনোদন ও সংস্কৃতি জগতের তারকারা। তার তাদের সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এই আন্দোলনের সঙ্গী সামিল হচ্ছেন।

২৪ বছর বয়সী শিক্ষার্থী ইউজন রাজভান্ডারি বলেন, এই আন্দোলনের সূচনা হয়েছে সামাজি কমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে। তবে এখান শুধু সেটার বিরোধিতা করছি না। আমরা রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছি। ২০ বছর বয়সী শিক্ষার্থী ইক্ষমা তুমরোক বলেন, আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। পরিবর্তন চাই।

কাঠমান্ডুর ২৪ বছর বয়সী শিক্ষার্থী ইউজান রাজভাণ্ডারি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা থেকে আমাদের আন্দোলনের সূচনা হয়েছে। তবে এটাই একমাত্র কারণ নয়। আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা নেপালে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছি।’’

ইক্ষামা তুমরোক নামের ২০ বছর বয়সী আরেক শিক্ষার্থী বলেন, ‘‘আমরা সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা পরিবর্তন দেখতে চাই। অন্যরা সরকারের এমন আচরণ মেনে নিয়েছে। কিন্তু এটি আমাদের প্রজন্মের মাধ্যমে শেষ হওয়া উচিত।’’

রোববার দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়, সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং এ ধরনের স্বাধীনতার সুরক্ষার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে দেশটির সরকার অনলাইন প্রতারণা ও মানি লন্ডারিংয়ের কাজে ব্যবহারের অভিযোগে টেলিগ্রাম নিষিদ্ধ করে। গত বছর নেপাল সরকার টিকটক নিষিদ্ধ করেছিল। তবে আগস্টে টিকটক নেপালের আইন মানতে সম্মত হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।

একাত্তর/এসি
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৯
যে কারণে ফুঁসে উঠলো নেপালের তরুণ প্রজন্ম
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর