প্রথম বাধার মুখোমুখি নেপালের কার্কি সরকার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

নেপালের অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেয়ার পর থেকেই ঘর গুছাতে শুরু করেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। নেপালের জেন জি বিক্ষোভে নেতৃত্ব দেয়া সংগঠনের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও আলোচনার মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে শুরু করেন তিনি। তারই ধারাবাহিকতায় সোমবার মন্ত্রিসভার তিন সদস্যকে নিয়োগ দিয়েছেন সুশীলা কার্কি। 

আর এই নিয়োগকে কেন্দ্র করেই কার্কির সরকার এখন প্রথম বাধার মুখোমুখি। কারণ কার্কির এই নিয়োগ পছন্দ হয়নি জেন জি আন্দোলনে নেতৃত্ব দেয়া গোষ্ঠিটির। দুই গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র ও আইন মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে ওম প্রকাশ আরিয়ালকে বেছে নেয়ার বিষয়ে জেন জি আন্দোলনকারীদের কোন আলোচনা করা হয়নি। গত সপ্তাহে ওলি সেনা প্রধানের সঙ্গে জেন জি’র আলোচনায় সহায়তা করেছিলেন ওম প্রকাশ। 

নেপাল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেয়া ‘হামি নেপাল’ গোষ্ঠির নেতা সুদান গুরুংয়ের সমর্থকদের একটি দল এবং গণবিক্ষোভে নিহত তরুণদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে রোববার মধ্যরাতে বিক্ষোভে করে তাদের ক্ষোভের কথা জানান। এ সময় তারা বলেন, যদি প্রধানমন্ত্রী তাদের কথা না শুনেন তাহলে তাঁকে পদত্যাগ করতে হবে। 

আইনজীবী ওম প্রকাশ আরিয়াল আরিয়াল কাঠমান্ডুর মেয়র বালেন শাহের একজন আইনি উপদেষ্টাও, যিনি জেন জি আন্দোলনের এক সমর্থক। তবে অন্তর্বর্তী সরকার পরিচালনার তার নিয়োগ প্রত্যাখ্যান করেছে হামি নেপালের নেতারা। তারা বলছেন, গুরুত্বপূর্ণ দুই মন্ত্রনালয়ের মন্ত্রী বাছাই করার সময় তাদের সঙ্গে আলোচনা করেননি সরকার প্রধান কার্কি। এতে করে তরুণদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। 

অন্য দুই মন্ত্রীর মধ্যে রয়েছেন প্রাক্তন অর্থসচিব রামেশ্বর খানালকে অর্থমন্ত্রী এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) জনপ্রিয় প্রাক্তন প্রধান কুলমান ঘিসিংকে জ্বালানিমন্ত্রী, নগর উন্নয়নমন্ত্রী এবং ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী। সোমবার তারা শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী কার্কি বলেছেন, তিনি মন্ত্রী পরিষদে যোগ্য এবং সৎ টেকনোক্র্যাটদের চান। জেন জি এমন প্রার্থীদের জন্য চাপ দিচ্ছেন যারা তার মানদণ্ড পূরণ করে না। 

জেন জি তালিকায় একজন সামরিক কর্মকর্তা এবং মেয়র বালেন শাহের প্রার্থীর নাম ছিলো। আর কার্কির তালিকায় আরও রয়েছেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বালানন্দ শর্মা, ম্যাগসেসে পুরস্কার বিজয়ী জাতীয় উদ্ভাবন কেন্দ্রের মহাবীর পুন, সদ্য আরএসপি ত্যাগকারী প্রাক্তন শিক্ষামন্ত্রী সুমনা শ্রেষ্ঠা এবং ধরণের মেয়র হরকা সাম্পাং-এর নাম রয়েছে বলে জানা গেছে।

একাত্তর/এসি
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০
প্রথম বাধার মুখোমুখি নেপালের কার্কি সরকার
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর