এবার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল পেলো নেপাল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

প্রথম নারী প্রধানমন্ত্রীর পর, প্রথম নারী অ্যাটর্নি জেনারেলও পেলো নেপাল। জেন জি বিক্ষোভের মুখে ওলি সরকারের পতনের পরপরই অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়েছিলেন রমেশ বাদল। তার পদত্যাগপত্র গ্রহণ করে রোববরাই নতুন অ্যাটর্নি জেনারেল হিসাবে সবি তা ভান্ডারিকে নিয়োগ দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট।

নেপালের সিনিয়র আইনজীবী সবিতা ভান্ডারিই হলেন দেশটির প্রথম নারী, যিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হলেন। সবিতার নিয়োগ চূড়ান্ত করার পাশাপাশি প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল প্রাক্তন অ্যাটর্নি জেনারেল রমেশ বাদলের পদত্যাগপত্র অনুমোদনের বিষয়িও আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

নেপালি দৈনিক দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশেই ভান্ডারির নিয়োগ করা হয়েছে। নেপালের জাতীয় তথ্য কমিশনে, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সবিতা ভান্ডারি আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভান্ডারির কন্যা।

প্রধানমন্ত্রী কার্কি রোববার সকালে সকালে ভান্ডারিকে এই পদের জন্য প্রস্তাব করেন এবং তা গ্রহণের পর, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। দুর্নীতিরোধী আন্দোলনে ওলি সরকার পতনের পর, নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বন নেয়ার পর সুশীলা কার্কি সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে শুরু করেছেন। 

এর আগে, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ নিয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস গড়লেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার নেপালের রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় রাত সেয়া ৯টায় তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।

৭২ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ পদে ছিলেন তিনি। সেটিও ছিলো ইতিহাস। এখন আরও এক ইতিহাসের সাক্ষী হল হিমালয়ের দেশ নেপাল। দেশটির তরুণ প্রজন্মের কাছে সুশীলা কার্কির জনপ্রিয়তা আছে।

একাত্তর/এসি
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫
এবার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল পেলো নেপাল
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর