কাঠমান্ডুর হাসপাতালগুলোতে রক্তের চাহিদা বাড়ছে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম

নেপালের রাজধানী কাঠমান্ডুতে তরুণদের বিক্ষোভ-সহিংমতা দমনে পুলিশ নির্বিচারে গুলি চালানোর ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে থাকায় শহরটির বিভিন্ন হসপাতালের রক্তের জন্য হাহাকার তৈরি হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে রক্তের চাহিদা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। খবর দ্য কাঠমান্ডু পোস্টের। 

ব্লাড ব্যাংক নামে পরিচিত সেন্ট্রাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসের মতে, আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর, সোমবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জাতীয় ট্রমা সেন্টার এবং বীর হাসপাতালে ২০০ ব্যাগেরও বেশি রক্ত সরবরাহ করা হয়েছে। 

সেন্ট্রাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসের সিনিয়র টেকনিক্যাল অফিসার সঞ্জীব কুমার যাদব বলেন, রক্তের জন্য আমাদের ফোন ক্রমাগত বেজে উঠছিল। আহতদের চিকিৎসা করা হাসপাতালগুলো রক্তের জন্য আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা আমাদের শেষটুকু দিয়ে রক্তের ব্যাগ সরবরাহ করে যাচ্ছি। 

কর্মকর্তারা বলছেন, তারা সোমবার ১,২০০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছেন এবং মানুষ স্বেচ্ছায় দানের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। যাদব বলেন,  মনে হচ্ছে রক্তের চাহিদা আরও বাড়বে। রক্ত সংগ্রহের জন্য আমরা ২০ জন কর্মকর্তা মোতায়েন করেছি। সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। 

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে তরুণদের বিক্ষোভে পুলিশের গুলিতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  সোমবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটায় স্থানীয় সংবাদমাধ্যমে দ্য কাঠমান্ডু পোস্ট মৃত্যুর এই নতুন সংখ্যা জানায়।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এই ঘটনায় জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন। এক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, চাপের মুখে সরকার সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি তরুণদের দাবি উপেক্ষা না করছে সরকারের প্রতি আহবান জানিয়েছেন দেশটির বিশিষ্ট নাগরিকরা। তারা সতর্ক করে বলেছেন, দাবি অবজ্ঞা করা হলে আগামী পরিস্থিতি ভয়াবগ হবে। 

একাত্তর/এসি
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩১
কাঠমান্ডুর হাসপাতালগুলোতে রক্তের চাহিদা বাড়ছে
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর