ক্ষমতা হারানোর জন্য ভারতকে দুষলেন কেপি শর্মা ওলি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

জেন-জি আন্দোলনের মুখে পদত্যাগ করে অজ্ঞাত স্থানে চলে যাওয়া বিদায়ী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মুখ খুলেই আঙুল তুলেছেন দিল্লির প্রতি। তিনি অভিযোগ করেছেন, স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় তাকে প্রধানমন্ত্রিত্ব হারাতে হয়েছে। নিজ দলের কাছে পাঠানো এক চিঠিতে তিনি একথা জানান।

গুঞ্জন ওঠে ওলি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। তবে, তিনি নেপালেই সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে আছেন। সেখান থেকেই নিজ দল কংগ্রেসের মহাসচিবের কাছে একটি চিঠি লিখেছেন তিনি। সেখানেই তিনি দাবি করেন, একাধিক ইস্যুতে ভারতকে চ্যালেঞ্জ করার জন্যই তিনি নেপালের প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন।

প্রশ্ন উঠছে কোন ইস্যুর কথা বলছেন ওলি? তিনি বলেন, লিপু লেখ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ছিল। এটিকে নিজেদের বলে দাবি করেছিল ওলির সরকার। তবে এই এলাকাকে নিজেদের বলে দাবি করে আসছে ভারত । আর সেই কারণেই রেগে গেছে নয়াদিল্লি, এমনই দাবি ওলির।

এছাড়া অযোধ্যায় রামের জন্মস্থান নিয়ে ভিন্ন দাবি করায় ক্ষমতা হারাতে হয়েছে বলে দাবি করেছেন তিনি। ২০২০ সালের জুলাইয়ে ভগবান রামকে নেপালি বলে দাবি করেছেন ওলি। যা নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক।

ওলি দাবি করেছিলেন, ভগবান রামের আসল অযোধ্যা রয়েছে নেপালের বীরগঞ্জের পশ্চিমে। কিন্তু ভারতে বিতর্কিত অযোধ্যা তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার কাঠমান্ডুতে সরকারের স্বল্পস্থায়ী নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এই দমন-পীড়নে কমপক্ষে ১৯ জন নিহত হয়। একদিন পর, বিক্ষোভ দেশব্যাপী ক্ষোভের ঝড়ে পরিণত হয়, সরকারি অফিস, একটি বড় হোটেল ও অন্যান্য ভবনে আগুন ধরিয়ে দেয়া হয়। পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী ওলি।

ভয়াবহ সহিংসতায় সরকার উৎখাত এবং সংসদে আগুন ধরিয়ে দেওয়ার পর, তিন কোটি মানুষের হিমালয়ের এই দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কারফিউ জারি করে সেনাবাহিনী।

এআরএস
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬
ক্ষমতা হারানোর জন্য ভারতকে দুষলেন কেপি শর্মা ওলি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর