নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানাকে মারধর কিল ঘুষি!

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

নেপালজুড়ে চলমান দুর্নীতিবিরোধী বিক্ষোভের মধ্যে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তার স্ত্রী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা বিক্ষোভকারীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন। 

নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা কাঠমান্ডুর বুদানিলকান্তে অবস্থিত দেউবার বাসভবনে হামলা চালায় এবং সম্পত্তি ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে পাওয়া  এক ভিডিও চিত্র দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর মুখ থেকে রক্ত ঝরছে। 

ভিডিওতে আরও দেখা যায় সেনাবাহিনী যখন তার স্ত্রী ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানাকে উদ্ধার করছে তখক দাউবা অসহায়ের মতো মাটিতে বসে ছিলেন। তরুণদের বিক্ষোভ ও সহিংসতায় মধ্যে নেপালের জেষ্ঠ রাজনীতিবিদের বাড়িতে বাড়িতে হামলা চালাচ্ছেন বিক্ষোভকারীরা। 

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, দেউবার বাসভবনে একদল দুর্বৃত্তের হামলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানাকে লাথি ও ঘুষি মারা হচ্ছে। আরজু তার মুখ থেকে রক্ত মুছছেন এবং বিক্ষোভকারীরা ছবি তুলছেন। এরপর ৬৩ বছরের আরজুকে লাথি ও মুখে ঘুষি মারতে দেখা গেছে।

ভাইরাল হওয়া আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে, হামলার পর দেউবার মুখ থেকে রক্ত ঝরছে এবং অসহায়ের মতো বাড়ির উঠানে বসেছিলেন। পরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার সেখানে পৌঁছে দেউবা ও আরজুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

কাঠমান্ডু ও নেপালের অন্যান্য অংশে বিভিন্ন রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাসভবনে আগুন ও ভাঙচুর চালিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে দেশটির তরুণ প্রজন্মের বিক্ষোভকারীরা। ক্ষুব্ধ তরুণরা রাজনৈতিক নেতাদের বাসভবন, মন্ত্রিপরিষদ সদস্য এবং সরকারি ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয়। এমনকি দলীয় অফিস এবং পুলিশ স্টেশনও রেহাই পায়নি তাদের ক্ষোভ থেকে। রাজধানীর অভিজাত ও সংরক্ষিণ এলাকায় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবনে বিক্ষোভকারীরা চড়াও হয়ে ভাঙচুর চালায়।

একাত্তর/এসি
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫১
নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানাকে মারধর কিল ঘুষি!
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর