নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৭২

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

নেপালে দুর্নীতিবিরোধী জেন জি বিক্ষোভের সময় আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন সরকারি দপ্তর, ঘরবাড়ি এবং অন্যান্য ভবনে অনুসন্ধান দলের অভিযানের পর মৃতের সংখ্যা বাড়িয়ে ৭২ জনে উন্নীত করেছে কর্তৃপক্ষ। গত সপ্তাহের শুরুতে মাত্র ২৭ ঘন্টার সহিংস আন্দোলনের মুখে ওলি সরকারের পতন হয়। 

নেপালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক রাজনৈতিক সহিংসতার প্রাদুর্ভাবের ঘটনায় মূলত তরুণ নেপালিরা গত সপ্তাহের শুরুতে রাজধানী এবং অন্যান্য শহরের রাস্তায় নেমে আসে, যার ফলে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।

নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে, যাদের মধ্যে কেউ কেউ সুপ্রিম কোর্ট, সংসদ, পুলিশ পোস্ট, বর্তমান ও সাবেক রাজনীতিবিদদের ঘরবাড়ি এবং ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুদাথোকি বলেন, শপিং মল, বাড়ি এবং অন্যান্য ভবনে আগুন লাগানো বা আক্রমণ করা হয়েছে এমন স্থাপনায় অনেক লোকের মৃতদেহ এখন পাওয়া যাচ্ছে।

মন্ত্রণালয়ের আগের মৃতের সংখ্যা ছিল ৫১, যা শনিবার পর্যন্ত আপডেট করা হয়। আর রোববার সবশেষ তথ্যে দেখা গেছে যে, সহিংসতায় কমপক্ষে ২,১১৩ জন আহত হয়েছেন।

প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে অলির স্থলাভিষিক্ত হয়েছেন, হিমালয় জাতির নেতৃত্বদানকারী প্রথম নারী হয়েছেন এবং ৫ মার্চে ডাকা একটি নতুন সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছেন। নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবারও কথাও জানিয়েছেন।

রোববার আনুষ্ঠানিক দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী কার্কি বলেন, সরকার অস্থিরতায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে। বিক্ষোভের সময় প্রধানমন্ত্রীর ভবন আগুনে ক্ষতিগ্রস্থ হওয়ায় কাছেই স্বাস্থ্য মন্ত্রনালয়ের একটি ভবনে নিজের দপ্তর বানিয়েছেন কার্কি। 

একাত্তর/এসি
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬
নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৭২
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর