নেপালে জেন-জি বিক্ষোভে নিহতদের ‘শহীদ’ ঘোষণা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

নেপালে জেন-জি আন্দোলনের সময় নিহতদের শহীদ ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। পাশাপাশি শহীদ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কার্কি সরকার। এখন থেকে আন্দোলনে নিহতদের জেন-জি শহীদ হিসাবে আখ্যায়িত করা হবে। সোমবার নেপালের মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

গত সপ্তাহে জেন-জি তরুণদের ডাকা সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে এবং দেশজুড়ে শত শত মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরিয়াল সাংবাদিকদের জানান, নিহতদের শহীদ ঘোষণা করা হয়েছে। ঐতিহ্য অনুসরণ করে, সরকার প্রতিটি শোকাহত পরিবারকে দশ লক্ষ টাকা এবং অন্যান্য খরচ মেটাতে অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা দেবে। ১২ সেপ্টেম্বর সুশীলা কার্কি প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর এটি ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠক। সোমবার এর আগে তিনজন মন্ত্রীও শপথ গ্রহণ করেন।

আরিয়াল আরও বলেন, নিহতদের শেষকৃত্য জাতীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে এবং ১৭ সেপ্টেম্বর জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক দিবস পালিত হবে। সরকার নিজ খরচে শহীদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেবে। প্রত্যন্ত জেলা থেকে আসা ব্যক্তিদের পরিবহন এবং বিমান ভ্রমণের খরচ বহন করা হবে। তিনি আরও বলেন, জেন জি বিক্ষোভের সময় বলপ্রয়োগের তদন্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে কার্কি সরকার।

ক্ষতিপূরণ অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অফিসের মাধ্যমে বিতরণ করা হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

আলাদাভাবে নেপাল পুলিশ ঘোষণা করেছে, তারা জেন জি বিক্ষোভের সময় নিহত পুলিশ কর্মীদের পরিবারকে দশ লক্ষ টাকা করে দেবে। নেপাল পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ প্রধানসহ সকল পদের বেতন কেটে এই সহায়তা তহবিল গঠন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়াল আরও বলেন, জে জি আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হবে। কমিশনের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতি। তবে এর পূর্ণাঙ্গ গঠন এখনও চূড়ান্ত হয়নি। তিনি জেন জি স্মরণে একটি ‘জেন জি জাগরণ স্মৃতি উদ্যান’ তৈরির ঘোষণাও দেন এবং বলেন যে, উপযুক্ত স্থানের জন্য অনুসন্ধান চলছে।

সোমবার সকালে রাষ্ট্রপতির কার্যালয় শীতল নিবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত তিনজন মন্ত্রী পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল অর্থমন্ত্রী হিসেবে রমেশ্বর খানাল, জ্বালানি, জলসম্পদ ও সেচমন্ত্রী হিসেবে কুলমান ঘিসিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আরিয়ালকে শপথবাক্য পাঠ করান।

ঘিসিং ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং নগর উন্নয়ন মন্ত্রণালয়েরও নেতৃত্ব দেবেন, অন্যদিকে আরিয়ালকে আপাতত আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

এআরএস
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৩
নেপালে জেন-জি বিক্ষোভে নিহতদের ‘শহীদ’ ঘোষণা
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর