একাত্তর টিভির মহিম মিজানকে হুমকি ও বিষোদগার

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৩:২৯ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন করায় একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মহিম মিজানকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার পাশাপাশি দেখে নেয়ার হুশিয়ারী দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর অনুসারীরা। উল্লেখ্য, আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার মিন্টু কারাগারে আছেন।

মঙ্গলবার রাতে ঝিনাইদাহ শহরের পায়রা চত্বরে সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে জেলা ছাত্রলীগের একাংশ ও স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসুচির আয়োজনে করে। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা হামিদের পরিচালনায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান।

এ সময় ছাত্রলীগ নেতা আল ইমরান তার বক্তব্যে একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি মহিম মিজানকে উদ্দেশে কুরুচিপুর্ন বক্তব্য দেন। এ সময় সাংবাদিক মহিম মিজানের নাম বেশ কয়েকবার উচ্চারণ করে আল ইমরান হুশিয়ারী দেয়ার পাশাপাশি ‘লাল কার্ড-হলুদ কার্ড’ দেখানোর কথাও বলেছেন। সমাবেশে মিন্টুর অনুসারীরা সাংবাদিক মহিম মিজানের চামড়া তুলে নেয়ারও হুশিয়ারী দিয়েছেন। 

উল্লেখ্য, আল ইমরান একটি হত্যা মামলার প্রধান আসামি। ২০২২ সালের অক্টোবর ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ ছাত্রলীগের দুগ্র“পের সংঘর্ষে দু’জনকে কুপিয়ে জখম ও তিন ছাত্র নিহত হওয়ার ঘটনায় মামলাটি করা হয়। মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। 

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের এমন কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। এক বিবৃতিতে  সংগঠনটি জানায়, ক্র্যাব এই ধরণের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। ক্র্যাব মনে করে এই ধরনের বক্তব্য স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, আল ইমরান তার বক্তব্য ফিরিয়ে না নিলে পরবর্তীতে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে।  

এদিকে, জেলা ছাত্রলীগ নেতার বক্তব্যের পর ফুঁসে উঠেছেন ঝিনাইদহের সাংবাদিকরা। তারা বলেন, এমপি আনার হত্যা গোটা বিশ্বে আলোচিত ঘটনা। গোয়েন্দা সংস্থা জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। সেই হত্যার সব ঘটনা একাত্তর টেলিভিশনসহ সব মিডিয়াতে তুলে ধরা হচ্ছে। সেখানে আওয়ামী লীগ নেতা মিন্টুর মুক্তির সমাবেশে সাংবাদিকদের প্রকাশ্য হুমকির ঘটনা দুঃখজনক। অবিলম্বে আল ইমরানের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার পর এর রহস্য উদঘাটনে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে যাচ্ছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্যে মহিম মিজান। 

 

একাত্তর/এসি
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
১৯ জুন ২০২৪, ১৪:১৩
একাত্তর টিভির মহিম মিজানকে হুমকি ও বিষোদগার
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর