শিলাস্তি বললেন ‘আমি কিছুই করিনি’

আপডেট : ২৪ মে ২০২৪, ০৭:৫৬ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে শুরু থেকে এক রহস্যময়ী নারীর প্রকাশ্যে আসে। বলা হয় শিলাস্তি রহমান নামে এই নারীই এমপি আনারকে কলকাতায় নিয়ে আসেন। খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন এই শিলাস্তিতে হ্যানি ট্রাপ হিসাবে ব্যবহার করেছিলেন।

এমপি আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে প্রথমেই যে তিন জনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে এই শিলাস্তি রহমান ছিলেন। শুক্রবার এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হেফাজতে নিয়ে তাদেরকে বিস্তারিত জেরা করবে গোয়েন্দারা।

রিমান্ড শুনানির আগে আদালতের এজলাসে আসামিদের রাখার ডকে উঠানো হয় তিন আসামিকে। এ সময় হাউমাউ করে কান্না করতে দেখা যায় শিলাস্তিকে। শুনানির এক পর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় শিলাস্তির সই নিতে যান। এ সময় তিনি ওই আইনজীবীকে বলেন, আমি কেন সই করব? আমি কি আসামি?

শিলাস্তি রহমান আরও বলেন, আমাকে এখানে কেন আনা হয়েছে, আমি জানতে চাই। আমাকে বলা হয়েছে সাক্ষী দিয়ে চলে যাবা। আমি শুধু ওই বাসায় ছিলাম। এছাড়া আমি কিছুই জানি না। এর আগে দুপুর আড়াইটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির কর হয়।

শিলাস্তি এই হত্যাকাণ্ডের মূলহোতা শাহীনের গার্লফ্রেন্ড। শাহীন মার্কিন নাগরিক এবং তার পরিবার যুক্তরাষ্ট্রেই থাকে। তবে তিনি মাঝেমধ্যেই বাংলাদেশে এলে শিলাস্তিকে নিয়ে কলকাতায় প্রমোদভ্রমণে যেতেন। সেখানে কিছুদিন থেকে আবার দেশে চলে আসতেন। তাদের মধ্যে কয়েক বছর ধরেই সম্পর্ক রয়েছে।

২০ বছরের তরুণী শিলাস্তির বাড়ি টাঙ্গাইলে। তার পরিবার সেখানেই থাকে। ঢাকার উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। উত্তরাতেই একটি মেস বাসায় তিনি থাকেন। তার বিষয়ে খুব বেশি তথ্য দিতে নারাজ ডিবি, বলছে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলেই তার বিষয়ে জানানো হবে।

ঢাকা থেকে ৩০ এপ্রিল শাহীন ও শিমুলের সঙ্গে প্লেনে কলকাতায় যান শিলাস্তি রহমান। সেখান নিউ টাউনের বহুতল আবাসন সঞ্জীভা গার্ডেন্সে যে ফ্ল্যাটে খুন হন আনার, সেখানেই ছিলেন শিলাস্তি। পরে ১৫ মে হত্যার মূল দায়িত্ব থাকা চরমপন্থি নেতা শিমুলের সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় ফেরার পর পুলিশের কাছে আটক হন।

এআর
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...
জাতীয় সংসদে ‘মেম্বারস অব পার্লামেন্ট রেনুমারেশন অ্যান্ড অ্যালাউন্স বিল-২০২৬’ পাস হয়েছে। এই বিলটি পাসের মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হলো।
দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা বজায় রাখতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর