হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

নেপালে তরুণ প্রজন্মের সরকারবিরোধী সহিংস আন্দোলনের সময় বাসাবাড়িতে আটকে পড়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের সামরিক হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনা হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন।

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভে রাজধানী কাঠমান্ডুতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও আগুন দেয় বিক্ষোভকারীরা।

দেশটির সরকারি বিভিন্ন কর্মকর্তার বাড়িতে হামলা এবং সংসদ ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় একটি ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর একটি হেলিকপ্টার রেসকিউ বাস্কেটে করে কয়েকজন মন্ত্রী ও সরকারের শীর্ষ কর্মকর্তাকে উদ্ধার করে কাঠমান্ডুর একটি হোটেলের ছাদে নামিয়ে দিচ্ছে।

অন্য এক ভিডিওতে দেখা যায়, অর্থমন্ত্রী বিষ্ণু পোড়েলকে রাস্তায় ধাওয়া করে বিক্ষোভকারীরা লাথি মেরে আঘাত করছে।

আরেক ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা ও তার স্বামী সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতে হামলা চালাচ্ছে জনতা। সেখানে শেরবাহাদুর দেউবাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে বসে থাকতে দেখা যায়। পরে সেনারা গিয়ে তাকে উদ্ধার করে।

এআরএস
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২০
হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক 'যন্তর মন্তর' আন্দোলনের নির্দিষ্ট স্থান হিসেবে তার পরিচয় হারিয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে যন্তর মন্তরকে বিক্ষোভের তালিকা থেকে বাদ...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও উত্তাল দেশটির রাজধানী দিল্লি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির প্রতিবাদে সোমবার দিল্লিতে রাজপথ ও আইনি লড়াই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর