নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পিএম

নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

কয়েক দফার আলোচনা শেষে জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল মিলে এ সিদ্ধান্ত নেন।

একটি সূত্র জানিয়েছে, সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। তার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে। তার সরকারের মন্ত্রিসভার আকার ছোট হবে এবং আজ রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। এ বৈঠক থেকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেবেন তিনি।

সকালে থেকেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে আলোচনা চলছিলো। এটি ছিলো জেন-জি বিক্ষোভকারীদের প্রধান দাবি। একই সঙ্গে কিছু রাজনৈতিক দলও পার্লামেন্ট ভাঙার দাবি তুলেছিল। অবশেষে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল এই প্রক্রিয়া এগিয়ে নিতে সম্মত হন।

সূত্র জানিয়েছে, প্রথমদিকে প্রেসিডেন্ট পাওডেল শর্ত দিয়েছিলেন যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরেই সুশীলা কার্কিকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু ক্রমবর্ধমান জনচাপ ও আন্দোলনকারীদের শীতল নিবাস ঘেরাওয়ের হুমকির মুখে তিনি অবস্থান পরিবর্তন করেন।

একটি সূত্রের মতে, প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি পার্লামেন্ট ভেঙে দিচ্ছেন এবং সুশীলা কার্কিকে সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ করানোর প্রস্তুতি নিচ্ছেন।

বর্তমানে শীতল নিবাসে দুটি গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত করা হচ্ছে। একটি হলো পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য, অপরটি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য।

 

সুশীলা কারকি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচারক থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে তিনি তরুণ জেন-জি বিক্ষোভকারীদের মধ্যে বেশ জনপ্রিয়।

এই বিক্ষোভকারীরাই কেপি ওলি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগে বাধ্য করে।

একাত্তর/আরএ
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
১২ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৩
নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর