মৃত্যুর আগে কি করছিলেন রাইসি?

আপডেট : ২০ মে ২০২৪, ০৭:২৫ পিএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন। রোববার মাঝ আকাশ থেকে নিখোঁজ হয় রাইসির কপ্টার। পরের দিন সোমবার সকালে ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ পেলেও ধ্বংসস্তূপে কোনও প্রাণের চিহ্ন নেই বলে রাইসির মৃত্যুর খবর সরকারিভাবে ঘোষণা করা হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, কপ্টারের যেখানে ভেঙে পড়েছে, সেই জায়গাটি খুঁজে পাওয়া গিয়েছে। জোলফার পার্বত্য অঞ্চলে ভেঙে পড়েছিল সেটি। দুর্ঘটনাস্থলে কপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও প্রাণের কোনও চিহ্ন মেলেনি। রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ হেলিকপ্টারে যে ৯ জন ছিলেন, সকলেরই মৃত্যু হয়েছে।

রোববার আজারবাইজানে বাঁধ উদ্বোধন করতে যান রাইসি। ফেরার পথে দুর্ঘটনায় পড়ে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার। ঘন মেঘের আড়ালে হঠাৎ হারিয়ে যায় কপ্টারটি। সারা রাত জুড়ে তল্লাশি অভিযান চলে। পরের দিন সকালেও উদ্ধারকাজ চলে। ঘণ্টাখানেক পরেই জানানো হয়, দুর্ঘটনাস্থল খুঁজে পাওয়া গিয়েছে।

আগুনে সম্পূর্ণ পুড়ে যায় কপ্টার। ধ্বংসস্তূপে প্রাণের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পরেই তেহরান আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট রাইস ও তাঁর সফর সঙ্গীদের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। নিহত সবার মরদেহ তাবরিজে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেট সংস্থা।

মৃত্যুর আগে হেলিকপ্টারে উঠে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ভিডিও প্রকাশ করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা। ভিডিওটির শুরুতেই দেখা গেছে, কপ্টারের জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছেন রাইসি। উল্টো দিকে বসে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান।

এর পর ক্যামেরাটি প্যান করে চপারের ভেতরের অংশ দেখানো হয়েছে। সেখানে বসে রয়েছেন ইরানের অন্য সব কর্মকর্তারা। এরমধ্যে পররাষ্ট্রমন্ত্রী আমির-আবদুল্লাহিয়ান ক্যামেরা দিকে তাকাতে দেখা গেছে। এরপরই ক্যামেরাটি জানালা গলে নিচের ভূমির দৃশ্যধারণ করতে দেখায় যায়।

আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে, যেটি চপারে ওঠার প্রায় ৩০ মিনিট আগের। সেই ভিডিওতে দেখা গেছে রাইসিকে অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে। এরই ১৬ ঘণ্টা পর উদ্ধার হয় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ। কপ্টারটি ওড়ার আধ ঘণ্টা পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিলো।

প্রায় ১৬ ঘণ্টা পর একটি পাহাড়ের মাথায় কপ্টারের ভগ্নাবশেষ মেলে। ইরানের জাতীয় টিভি চ্যানেল জানায়, ইরানের সেবক আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি দেশের মানুষের সেবা করতে করতে শহিদ হয়েছেন। চপার ভেঙে পড়াকে ‘দুর্ঘটনা’ বলেই জানিয়েছে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

 

এআর
টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
২০ মে ২০২৪, ১৯:২৫
মৃত্যুর আগে কি করছিলেন রাইসি?
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর