ইব্রাহিম রাইসির মরদেহ নেওয়া হচ্ছে তাবরিজে

আপডেট : ২০ মে ২০২৪, ০৩:৫০ পিএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসিসহ সব আরোহীর মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। শেষ হলো প্রায় ১৯ ঘণ্টারও বেশি রুদ্ধশ্বাস সেই উদ্ধার তৎপরতা। সবাইকে উদ্ধার করে নেওয়া হচ্ছে তাবরিজ শহরে। এই দৃশ্য দেখে ইরানসহ পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে শোকের মাতম।

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক মন্তব্যে ইরানের রেড ক্রিসেন্ট সংস্থার প্রধান পীর হোসেইন কোলিভান্দ জানান, মরদেহ উদ্ধারের পর ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে। রেড ক্রিসেন্ট প্রধান রাষ্ট্রীয় টিভিকে আরও জানান, আমরা নিহতদের মরদেহ তাবরিজে স্থানান্তরের কাজ শুরু করেছি।

হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন। আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন তারা।

রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।

পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুইটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছালেও কেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সাথে এমন ঘটনা ঘটলো তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তা নিয়েও চলছে বিচার-বিশ্লেষণ।

একাত্তর/জো
টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
২০ মে ২০২৪, ১৩:৪৩
ইব্রাহিম রাইসির মরদেহ নেওয়া হচ্ছে তাবরিজে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন যে, ইরান কোনোভাবেই মার্কিন ও ইসরাইলি ‘গুন্ডামি’ বা জবরদস্তির কাছে মাথা নত করবে না। ওয়াশিংটন ও তেল আবিবকে আধুনিক যুগের 'মধ্যযুগীয়...
ইরানে জানুয়ারি মাসে ঘটে যাওয়া সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের দেয়া ৩২ হাজার...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাকরি থেকে বরখাস্তের ঘোষণার কয়েক ঘণ্টা পর গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় দেশটির সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েতকে উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জনই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ৮৫ জনের মরদেহ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর