রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

আপডেট : ২০ মে ২০২৪, ১২:০৩ পিএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, প্রেসিডেন্ট রাইসিকে বেল-২১২ মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রে তৈরি। হেলিকপ্টারটি ছিলো মাঝারি আকারের। এতে পাইলটসহ ১৫ জন বসতে পারেন।

তবে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। সে হিসেবে উড়োযানটি অন্তত ৪৫ বছরের পুরোনো।

বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে, অনেক সময়ই উড়োযানের যন্ত্রাংশ সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠেনা ইরানের। দেশটির বিমানবাহিনীর বহরের বেশিরভাগ বিমান ইসলামিক বিপ্লবের আগের।

এর আগেও আকাশপথে দুর্ঘটনায় দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিরক্ষা ও বিভিন্ন সময়ে পরিবহনমন্ত্রী, ইরানের রেভল্যুশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন।

সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।

পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে হয়েছে, মূলত বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

একাত্তর/আরএ
টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
২০ মে ২০২৪, ১১:৫৬
রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি
যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রামীণ আকাশে প্রশিক্ষণ চলার সময় মার্কিন বিমান বাহিনীর এক এফ-১৬ যুদ্ধবিমান হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায়...
আমেরিকা ও ইসরাইলকে বিশ্বের মূল সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে...
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর