রাইসির দাফন প্রক্রিয়া শুরু, তাবরিজসহ ইরানজুড়ে প্রার্থনা

আপডেট : ২১ মে ২০২৪, ০৩:৫১ পিএম

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ  অন্যান্য সহযাত্রীদের দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, সকালে ইরানের তাবরিজে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় একইসাথে দেশজুড়ে শুরু হয়েছে প্রার্থনা অনুষ্ঠান।

লাখো ইরানি নাগরিক প্রেসিডেন্ট রাইসি ও তার আট সহযাত্রীর দাফনে যোগ দিতে উত্তর-পশ্চিমাঞ্চলের শহর তাবরিজের একটি কেন্দ্রীয় স্কয়ার থেকে পায়ে হেঁটে রওনা হন। এ সময় তাদের হাতে ছিলো ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্টের ছবি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেয়া এক সাক্ষাৎকারে এক্সিকিউটিভ অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি বলেছেন, তাবরিজ শহরে প্রথম জানাজার পর রাইসির মরদেহ নিয়ে আসা হয়েছে পূর্ব আজারবাইজান প্রদেশের কোম শহরে। সেখানে স্থানীয় সময় সাড়ে চারটায় দ্বিতীয় দফা জানাজা হবে।

এরপর মরদেহগুলো রাজধানী তেহরানে নিয়ে যাওয়া হবে। বুধবার সকালে ইউনিভার্সিটি অব তেহরানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। পরে ওইদিনই বিকেলে উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি স্মরণসভার আয়োজন করা হবে। তেহরানের জানাজায় অংশ নেবেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওইদিন আরও বেশি মানুষের ভিড় হবে বলে ধারণা করা হচ্ছে।

তেহরানের জানাজা শেষে প্রেসিডেন্ট রাইসির মরদেহ উত্তরপূর্ব ইরানে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। ইরানের এই শহরেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন।

মাশহাদে অনুষ্ঠানের আয়োজকরা বলেছেন, তারা পবিত্র এই শহরে রাইসিকে আগামী বৃহস্পতিবার দাফনের পরিকল্পনা করছেন।

এদিকে, মঙ্গলবার থেকে পাঁচদিনের শোক পালন করছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রেসিডেন্ট রাইসির স্মরণে পাঁচদিনের এই শোক ঘোষণা করেন।

গত রোববার স্থানীয় সময় বিকেলে উত্তর-পশ্চিমাঞ্চলীয় জলফা পার্বত্য এলাকায় রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সাথে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ আরও সাতজন ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই মৃত্যুবরণ করেন।

আগামী ২৮ জুন দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যেই ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে নিয়োগ দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর মোখবারের নাম অনুমোদন করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলি বাগেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা।

একাত্তর/আরএ
টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
২১ মে ২০২৪, ১৫:৫১
রাইসির দাফন প্রক্রিয়া শুরু, তাবরিজসহ ইরানজুড়ে প্রার্থনা
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন যে, ইরান কোনোভাবেই মার্কিন ও ইসরাইলি ‘গুন্ডামি’ বা জবরদস্তির কাছে মাথা নত করবে না। ওয়াশিংটন ও তেল আবিবকে আধুনিক যুগের 'মধ্যযুগীয়...
যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে ইরানের কোনো ধরনের সরাসরি যোগাযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
ইরানে জানুয়ারি মাসে ঘটে যাওয়া সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের দেয়া ৩২ হাজার...
ভারত-পাকিস্তানের চলমান সংকটের মধ্যে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর