দুর্ঘটনাস্থল থেকে আসা খবর ‘উদ্বেগজনক’: রয়টার্স

আপডেট : ১৯ মে ২০২৪, ১০:৩৩ পিএম

দুর্ঘটনার কবলে পড়েছে ইরানের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহন করা হেলিকপ্টার আজারবাইজানের সীমান্তে পাহাড়ি এলাকা অতিক্রমের সময় বিধ্বস্ত হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে তেহরানের ওই কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হবার পর প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানের জীবন ঝুঁকিতে আছে। 

তিনি বলেন, আমরা সবাই আশবাদি। তবে দুর্ঘটনাস্থল থেকে আসা খবর খুবই ‘উদ্বেগজনক’।

রাইসিকে উদ্ধারে কমপক্ষে ৪০টি র‌্যাপিড রেসপন্স টিম ও ৯টি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অনুসন্ধানে নিয়োজিত আছে বলেও জানা গেছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, বিভিন্ন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে, তবে কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে কিছুটা সময় লাগতে পারে।

ইরানের সংবাদ সংস্থা- ইরনা জানিয়েছে, একদিন আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দেখা করতে দেশটিতে উড়ে যান প্রেসিডেন্ট রাইসি। ইরান-আজারবাইজানের যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধের উদ্বোধন করেন তারা। এরপর ফেরার পথে, দুর্ঘটনার মুখে পড়ে কপ্টারটি।

রাইসির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি একই কপ্টারে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহরদাদ বজরপাশ নিরাপদে ফিরে আসা হেলিকপ্টার দুটিতে ছিলেন।

ফারস নিউজ এজেন্সির একজন প্রতিবেদকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনা যেখানে ঘটেছে সেই এলাকা পাহাড়ি। কুশায়ার কারণে পাঁচ মিটার দূরেও ঠিকমতো দেখা যাচ্ছে না।

একাত্তর/এসি
টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
১৯ মে ২০২৪, ২২:০০
দুর্ঘটনাস্থল থেকে আসা খবর ‘উদ্বেগজনক’: রয়টার্স
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর