ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা  

আপডেট : ২০ মে ২০২৪, ০১:৫২ পিএম

হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়েছে। ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মোহাম্মদ মোখবার হচ্ছেন ইসলামি প্রজাতন্ত্রের নতুন প্রেসিডেন্ট।

ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ প্রেসিডেন্ট হিসেবে মোখবারের নাম ঘোষণা করেছেন খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

বলা হয়েছে, সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্টকেই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন বলে অনুমোদন দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি।

মুখপাত্র তাহান নাজিফ বলেছেন, সর্বোচ্চ নেতার অনুমোদনে ইরানের বিচার বিভাগীয় প্রধান, সংসদের স্পিকার এবং ভাইস প্রেসিডেন্টের সমন্বয়ে গঠিত কাউন্সিল ৫০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবে।

তিনি বলেন, আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরানিদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। দেশের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।

রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখান থেকে তাবরিজে ফেরার পথে জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো রাতভর ঘন কুয়াশার মধ্যে পাহাড়ি এলাকা ঘুরে দেখে এবং সোমবার ভোরে ধ্বংসাবশেষ খুঁজে পায়।

বিধ্বস্তের পর হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। উদ্ধারকর্মীরা বিধ্বস্ত এলাকায় জীবিত কারো সন্ধান পাননি। সোমবার প্রেসিডেন্টের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। মারা গেছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানসহ আরো কয়েকজন কর্মকর্তাও।

রাইসির মৃত্যু মধ্যপ্রাচ্যে জন্য দুঃসংবাদ বয়ে এনেছে। যিনি পশ্চিমাদের থরথরিয়ে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন, ইসরাইলের যমদূত হিসেবে আবির্ভূত হওয়া রাইসি ছিলেন ফিলিস্তিনি ভাইবোনদের পরম আস্থার জায়গাজুড়ে।

ইরানের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মৃত্যু, বরখাস্ত, পদত্যাগ, অনুপস্থিতি বা অসুস্থতার ক্ষেত্রে দুই মাসের মধ্যে নির্বাচন করে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হয়। আর অন্তর্বর্তী সময়ে ভাইস প্রেসিডেন্ট ওপর সর্বোচ্চ নেতার অনুমোদনে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব ন্যস্ত হয়। 

আরবি
টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
২০ মে ২০২৪, ১৩:৩৪
ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা  
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর